• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা বাংলাদেশের পর্যটন উন্নয়নে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের সাভার-আশুলিয়ায় ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টাধাওয়া নামাজে ভুল করে দুইবার রুকু করলে করণীয় কী? স্মার্টফোনের বাজারে একসময় দাপট ছিল, কেন হারিয়ে যাচ্ছে সনির এক্সপেরিয়া? বিরিয়ানি-কাবাবের সঙ্গে কাঁচা পেঁয়াজ খান? যাদের বাড়তে পারে গ্যাস-অ্যাসিডিটি মেরিলিন মনরো থেকে সুপারম্যান, হলিউডের ১০ রহস্যময় মৃত্যু মেয়ের জন্মদিনে দক্ষিণ আফ্রিকার মাটিতে লিটনের স্মরণীয় সেঞ্চুরি ঢাকায় পুলিশের অভিযানে ৫২৬ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-ককটেল লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে হামলা, আহত ১০; দায় সরকারের ওপর চাপালেন তিনি

বিরিয়ানি-কাবাবের সঙ্গে কাঁচা পেঁয়াজ খান? যাদের বাড়তে পারে গ্যাস-অ্যাসিডিটি

লাইফস্টাইল ডেস্ক / ১১ টাইম:
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বিরিয়ানি, কাবাব কিংবা মাংসের পদের সঙ্গে কাঁচা পেঁয়াজ না হলে যেন খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায়! অনেকে আবার বাড়িতেও ভাতের পাতে কাঁচা পেঁয়াজ রাখতে ভালোবাসেন। পেঁয়াজের ঝাঁঝালো স্বাদ ও মুচমুচে ভাব খাবারের স্বাদ বাড়িয়ে দেয় ঠিকই, কিন্তু জানেন কি, কাঁচা পেঁয়াজ সবার শরীরের জন্য সমান উপকারী নয়?

বিশেষ করে যাদের আইবিএস, গ্যাস, পেট ফাঁপা কিংবা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা রয়েছে, তাঁদের ক্ষেত্রে এই অভ্যাস অস্বস্তি বাড়াতে পারে। তাহলে কাঁচা পেঁয়াজ খাওয়ার কী কী উপকারিতা রয়েছে? কারা খাবেন না? জেনে নেওয়া যাক।

ভারী খাবারের সঙ্গে কাঁচা পেঁয়াজ কেন দেওয়া হয়?

অনেকের ধারণা, ভারী খাবারের সঙ্গে কাঁচা পেঁয়াজ খেলে তেল-মশলা দ্রুত হজম হয়। তবে পুষ্টিবিদদের মতে, পেঁয়াজ খেলে সরাসরি ফ্যাট হজম হয়ে যায় কিংবা ভারী খাবারের প্রভাব কমে যায়, এমন নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে পেঁয়াজে থাকা ফাইবার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

কাঁচা পেঁয়াজে কী কী পুষ্টিগুণ রয়েছে?

পেঁয়াজ শুধু খাবারের স্বাদ বাড়ায় না, এতে রয়েছে বেশ কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান। ভিটামিন সি, ভিটামিন বি৬, ফোলেট ও পটাশিয়ামের মতো উপাদান পাওয়া যায় পেঁয়াজে। পাশাপাশি এতে রয়েছে ফাইবার, যা হজমের স্বাভাবিক প্রক্রিয়া এবং অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার জন্য গুরুত্বপূর্ণ।

পেঁয়াজের অন্যতম উল্লেখযোগ্য উপাদান হল কোয়ারসেটিন। এটি এক ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট, যা শরীরের কোষকে অক্সিডেটিভ ক্ষতি থেকে সুরক্ষায় সাহায্য করে। লাল পেঁয়াজে অ্যান্থোসায়ানিনও থাকে। এই উপাদানগুলির সম্ভাব্য স্বাস্থ্যগুণ নিয়ে বিভিন্ন গবেষণা হয়েছে।।

পেঁয়াজ ফ্যাট হজম করতে পারে বা ভারী খাবারের প্রভাব ম্যাজিকের মতো কেটে যায়, এমন কোনও প্রমাণ এখনো মেলেনি। তবে হ্যাঁ, এতে প্রচুর ফাইবার থাকে। যা আমাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার জন্য দারুণ উপকারী।

তবে শুধু পেঁয়াজ খেলেই কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ কিংবা হৃদরোগের সমস্যা দূর হয়ে যাবে, এমনটা ভাবা ঠিক নয়।

কাঁচা পেঁয়াজ কি শরীর গরম রাখে?

পেঁয়াজে রয়েছে ভিটামিন সি, ভিটামিন বি-৬, ফোলেট এবং পটাশিয়ামের মতো জরুরি উপাদান। এতে ‘কোয়ারসেটিন’ নামের একটি বিশেষ জিনিস থাকে। এটি শরীরের জ্বালা-যন্ত্রণা কমাতে খুব ভালো কাজ করে। আবার লাল পেঁয়াজে থাকে ‘অ্যান্থোসায়ানিন’, যা হার্টের জন্য ভীষণ ভালো। বেশ কিছু গবেষণায় দেখা গিয়েছে, এই উপাদানগুলো কোলেস্টেরল আর ব্লাড প্রেশার নিয়ন্ত্রণেও কিছুটা সাহায্য করে।

তাই বলে পেঁয়াজ খেলেই যে সব রোগ সেরে যাবে, এমনটা ভাবার কিন্তু কোনও কারণ নেই। অনেকে আবার বলেন, শীতে পেঁয়াজ শরীর গরম রাখে আর গরমে হিটস্ট্রোক ঠেকায়। বিজ্ঞানের চোখে এর কিন্তু কোনও ভিত্তি নেই। পেঁয়াজ খেলে শরীরের তাপমাত্রা বাড়েও না, আবার কমেও না।

আইবিএসের সমস্যা থাকলে

পেঁয়াজে ফ্রুকটান নামের এক ধরনের ফারমেন্টেবল কার্বোহাইড্রেট থাকে। আইবিএস বা ইরিটেবল বাওয়েল সিনড্রোমে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এটি গ্যাস, পেট ফাঁপা, পেটব্যথা কিংবা ডায়রিয়ার সমস্যা বাড়াতে পারে।

বারবার গ্যাস ও পেট ফাঁপলে

যাদের অল্প খেলেই পেট ফুলে যায় কিংবা অতিরিক্ত গ্যাসের সমস্যা হয়, তাঁদের কাঁচা পেঁয়াজ খাওয়ার পরিমাণ কমিয়ে দেখতে পারেন।

অ্যাসিড রিফ্লাক্স থাকলে

কারো কারো ক্ষেত্রে কাঁচা পেঁয়াজ খেলে বুকজ্বালা বা অ্যাসিড রিফ্লাক্সের উপসর্গ বাড়তে পারে। এমন হলে নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝে পেঁয়াজ খাওয়া উচিত। তবে সবার জন্য কাঁচা পেঁয়াজ সম্পূর্ণ নিষিদ্ধ নয়। কতটা খেলে সমস্যা হবে, তা ব্যক্তিভেদে আলাদা হতে পারে। তাই নির্দিষ্ট পরিমাণের পরিবর্তে নিজের সহনশীলতা অনুযায়ী খাওয়াই ভালো।

কাঁচা পেঁয়াজ নাকি রান্না করা, কোনটি বেশি উপকারী?

কাঁচা ও রান্না করা, দুই ভাবেই পেঁয়াজ খাওয়া যায়। কাঁচা পেঁয়াজে কিছু তাপসংবেদনশীল পুষ্টি উপাদান অক্ষত থাকতে পারে। অন্যদিকে রান্না করলে পেঁয়াজ নরম হয় এবং অনেকের ক্ষেত্রে হজম করাও তুলনামূলক সহজ হতে পারে। তবে অতিরিক্ত সময় ধরে রান্না করলে কিছু পুষ্টি উপাদান কমে যেতে পারে। বিশেষ করে পেঁয়াজ সেদ্ধ করার পর সেই জল ফেলে দিলে জলীয় দ্রবণীয় কিছু পুষ্টি নষ্ট হতে পারে। তাই পরিমিত তাপে রান্না করে খাওয়াই ভালো।

কাঁচা পেঁয়াজ খেলে মুখে দুর্গন্ধ? কী করবেন?

কাঁচা পেঁয়াজ খাওয়ার পর মুখে ঝাঁঝালো গন্ধ তৈরি হওয়া খুবই স্বাভাবিক। পেঁয়াজে থাকা সালফারযুক্ত যৌগের কারণে এই সমস্যা হয়। খাবারের পর ভালো করে দাঁত ব্রাশ করা, জিভ পরিষ্কার করা এবং পানি দিয়ে কুলকুচি করলে দুর্গন্ধ কিছুটা কমতে পারে। পাশাপাশি পুদিনা পাতা, আপেল বা গাজর চিবিয়ে খেলেও মুখের দুর্গন্ধ কমাতে সাহায্য হতে পারে।

কাঁচা পেঁয়াজ পুষ্টিকর খাবার হলেও অতিরিক্ত খাওয়ার প্রয়োজন নেই। যাদের পেটের সমস্যা রয়েছে, তারা নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝে পরিমাণ ঠিক করুন। খাবারের স্বাদ বাড়াতে গিয়ে শরীরের অস্বস্তিকে উপেক্ষা করবেন না।

সূত্র: ইন্ডিয়া টুডে, মায়ো ক্লিনিক

Share this news as a Photo Card


আরো নিউজ

বিরিয়ানি-কাবাবের সঙ্গে কাঁচা পেঁয়াজ খান? যাদের বাড়তে পারে গ্যাস-অ্যাসিডিটি

17 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

বিরিয়ানি-কাবাবের সঙ্গে কাঁচা পেঁয়াজ খান? যাদের বাড়তে পারে গ্যাস-অ্যাসিডিটি

17 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com