• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলন, লকডাউন ক্যাম্পাসে অবরুদ্ধ উপাচার্য হেলাল খানের বক্তব্যের প্রতিবাদ, স্বামী জয় চৌধুরীর পাশে দাঁড়িয়ে মুখ খুললেন রোমানা নীড় সেজদায় মাটি থেকে পা উঠিয়ে রাখলে কি নামাজ হবে? ইসলামি বিশেষজ্ঞদের ব্যাখ্যা ক্লিপ ডিজাইনের নতুন ইয়ারবাড আনছে শাওমি, ব্যাটারি ব্যাকআপ ৩৮ ঘণ্টা থানকুনি পাতার যত উপকারিতা, ক্ষত নিরাময় থেকে স্মৃতিশক্তি বাড়ানোর সম্ভাবনা মানবিক কাজে ১০ লাখ দিরহাম পুরস্কার দেবে আমিরাত, আবেদন জমা পড়েছে ২১ হাজারের বেশি ২৪ ডিসেম্বর ফল প্রকাশের দিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে: শিক্ষামন্ত্রী খুলনায় টুঙ্গিপাড়া পরিবহনের বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’ নাম স্লিপার বাস চলাচলে নীতিমালা প্রণয়নে হাইকোর্টের রুল জারি ১৩৫ ম্যাচে ৯৪ গোল, আন্তর্জাতিক ফুটবল থেকে লুকাকুর অবসর

থানকুনি পাতার যত উপকারিতা, ক্ষত নিরাময় থেকে স্মৃতিশক্তি বাড়ানোর সম্ভাবনা

লাইফস্টাইল ডেস্ক / ১১ টাইম:
আপডেট: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

গ্রামবাংলার লোকজ চিকিৎসায় খুব পরিচিত একটি উপাদান হলো থানকুনি পাতা। একসময় গ্রামের বাড়ির আঙিনা বা পুকুরপাড়ে সহজেই পাওয়া যেত এটি। এই পাতার উপকারিতা অনেক। এটিকে পেটের সমস্যা থেকে শুরু করে ছোটখাটো ক্ষত ও লোকজ চিকিৎসায় ব্যবহার করা হতো ।

প্রাচীন আর্য়ুবেদ শাস্ত্রে এই পাতার অনেক গুণাগুণ বর্ণিত আছে। অনেক ওষুধও তৈরি হত এই পাতার রস থেকে। এতে থাকা বিভিন্ন উদ্ভিজ্জ উপাদানের সম্ভাব্য স্বাস্থ্যগুণ নিয়ে আধুনিক বিজ্ঞানেও গবেষণা চলছে।

জেনে নিন থানকুনি পাতার সম্ভাব্য উপকারিতা।

ক্ষত নিরাময়ে সহায়ক

থানকুনি পাতায় থাকা এশিয়াটিকোসাইডসহ কিছু উপাদান কোলাজেন তৈরিতে ভূমিকা রাখতে পারে। কোলাজেন ত্বকের ক্ষত সারাতে সাহায্য করে। এ কারণে ক্ষত নিরাময়ে থানকুনির নির্যাস নিয়ে গবেষণা হয়েছে। তবে কাটা জায়গায় সরাসরি পাতা বেটে লাগানো নিরাপদ চিকিৎসার বিকল্প না।

রক্ত সঞ্চালনে সম্ভাব্য ভূমিকা

থানকুনি পাতার নির্যাস নিয়ে রক্ত সঞ্চালন ও শিরার কার্যকারিতা সম্পর্কিত কিছু গবেষণা হয়েছে। বিশেষ করে পায়ের শিরায় রক্ত চলাচলের সমস্যায় এর সম্ভাব্য উপকারের ইঙ্গিত পাওয়া গেছে। অনেকে বলেন থানকুনি পাতার রস খেলে রক্ত পরিষ্কার হয়। তবে রক্ত পরিষ্কার করা বা রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করার প্রমাণিত উপায় হিসেবে থানকুনি পাতাকে বিবেচনা করা ঠিক না।

প্রদাহ কমাতে সাহায্য করতে পারে

থানকুনি পাতার কিছু উপাদানের প্রদাহবিরোধী বৈশিষ্ট্য আছে। গবেষণাগারে এসব উপাদান শরীরের প্রদাহজনিত প্রতিক্রিয়া কমাতে ভূমিকা রাখতে পারে বলে দেখা গেছে।

থানকুনি পাতার মধ্যে থাকা এই অ্যান্টি ইনফ্ল্যামেটারি উপাদানগুলোর কারণে খুব তাড়াতাড়ি জ্বালা, যন্ত্রণা কমে যায়। এ ছাড়া ক্লান্তি ভাবও দূর হয়। তবে মানুষের শরীরে এর কার্যকারিতা নিশ্চিত করতে আরও গবেষণার দরকার।

হজমের সমস্যায় প্রচলিত ব্যবহার

লোকজ চিকিৎসায় বদহজম, আমাশয় ও পেটের বিভিন্ন সমস্যায় থানকুনি পাতা ব্যবহারের প্রচলন আছে। পেটের যে কোনো রোগে থানকুনি পাতা খুব ভালো কাজ করে। তবে আলসার, আমাশয় বা দীর্ঘদিনের হজমের সমস্যা সারাতে এটি কার্যকর, এমন পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই।

 

মানসিক চাপ কমাতে সম্ভাব্য ভূমিকা

যারা মানসিক সমস্যায় ভুগছেন তাদের জন্য থানকুনি পাতার রস বেশ ভালো হতে পারে। থানকুনি স্ট্রেস হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করে।

এই পাতার নির্যাস নিয়ে উদ্বেগ ও মানসিক চাপ কমানোর সম্ভাবনা যাচাই করতে কিছু গবেষণা হয়েছে। প্রাথমিক ফলাফলে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেলেও মানসিক চাপ বা উদ্বেগের চিকিৎসা হিসেবে এর কার্যকারিতা এখনো নিশ্চিত না।

স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কার্যকারিতা

থানকুনি পাতার একটি বিশেষ গুণ হলো এটি মস্তিষ্কের কার্যকারিতার ওপর প্রভাব ফেলে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য উদ্ভিজ্জ উপাদান স্নায়ুকোষের সুরক্ষায় ভূমিকা রাখতে পারে বলে কিছু গবেষণায় উঠে এসেছে। এ কারণেই ছোট বাচ্চাদের থানকুনি পাতার রস খাওয়ানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তবে স্মৃতিশক্তি বা বুদ্ধিমত্তা বাড়াতে থানকুনি পাতা কতটা কার্যকর, তা এখনো নিশ্চিতভাবে রবলা যায় না।

ঘুমের সমস্যায় সম্ভাব্য প্রভাব

থানকুনি পাতার নির্যাস স্নায়ুতন্ত্র ও মানসিক চাপের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হয়। এ কারণে ঘুমের সমস্যার সঙ্গে এর সম্ভাব্য সম্পর্ক নিয়েও গবেষণা হয়েছে। ঘুমের সমস্যা দূর করতে প্রতিদিন সকালে উঠে থানকুনি পাতা ভেজানো পানি খেতে বলেন অনেকে।

তবে অনিদ্রা দূর করতে থানকুনি পাতা কার্যকর, এমন পর্যাপ্ত প্রমাণ নেই।

থানকুনি পাতা খাওয়ার ক্ষেত্রে সতর্কতা

প্রাকৃতিক উপাদান হলেও থানকুনি পাতা বা এর নির্যাস ব্যবহারে সতর্ক থাকা উচিত। অতিরিক্ত ব্যবহারে পেটের অস্বস্তি, বমিভাব বা মাথা ঘোরার মতো সমস্যা হতে পারে। কিছু ক্ষেত্রে থানকুনি ব্যবহারের সঙ্গে লিভারের ক্ষতির সম্পর্কও পাওয়া গেছে।

লিভারের সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া থানকুনি পাতা খাওয়া উচিত না। নিয়মিত ওষুধ সেবন করলে বা গর্ভবতী নারী হলে ঔষধি উদ্দেশ্যে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। স্বাস্থ্য উপকারিতা থাকলেও থানকুনি পাতাকে কোনো রোগের নিশ্চিত চিকিৎসা মনে করা উচিত না।

Share this news as a Photo Card


আরো নিউজ

থানকুনি পাতার যত উপকারিতা, ক্ষত নিরাময় থেকে স্মৃতিশক্তি বাড়ানোর সম্ভাবনা

16 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

থানকুনি পাতার যত উপকারিতা, ক্ষত নিরাময় থেকে স্মৃতিশক্তি বাড়ানোর সম্ভাবনা

16 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com