• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস তিন দিন বন্ধ ঘোষণা বাংলাদেশের পর্যটন উন্নয়নে সহযোগিতার আশ্বাস ইউএন ট্যুরিজমের সাভার-আশুলিয়ায় ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টাধাওয়া নামাজে ভুল করে দুইবার রুকু করলে করণীয় কী? স্মার্টফোনের বাজারে একসময় দাপট ছিল, কেন হারিয়ে যাচ্ছে সনির এক্সপেরিয়া? বিরিয়ানি-কাবাবের সঙ্গে কাঁচা পেঁয়াজ খান? যাদের বাড়তে পারে গ্যাস-অ্যাসিডিটি মেরিলিন মনরো থেকে সুপারম্যান, হলিউডের ১০ রহস্যময় মৃত্যু মেয়ের জন্মদিনে দক্ষিণ আফ্রিকার মাটিতে লিটনের স্মরণীয় সেঞ্চুরি ঢাকায় পুলিশের অভিযানে ৫২৬ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-ককটেল লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে হামলা, আহত ১০; দায় সরকারের ওপর চাপালেন তিনি

ঢাকায় পুলিশের অভিযানে ৫২৬ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-ককটেল

প্রবাস পোস্ট ডেস্ক / ১০ টাইম:
আপডেট: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৫টি মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এবং মুখপাত্র মো. আকতার হোসেন এ তথ্য জানান।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২১ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৮৯ জন, মতিঝিল বিভাগ ৭১ জন, তেজগাঁও বিভাগ ৭৩ জন, মিরপুর বিভাগ ১৫০ জন, গুলশান বিভাগ ৩৭ জন, উত্তরা বিভাগ ৪২ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ২ জনকে গ্রেফতার করে।

অভিযানকালে ১টি চাপাতি, ১টি দা, ৩টি ককটেল, ২টি বিস্ফোরিত বোমার অংশ বিশেষ, ৬৫০ গ্রাম গাঁজা, ৩৪৯৯পিস ইয়াবা, ২টি মোটরসাইকেল, ১টি সিএনজি ও ২টি মোবাইল উদ্ধার করা হয়।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card


আরো নিউজ

ঢাকায় পুলিশের অভিযানে ৫২৬ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-ককটেল

17 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ঢাকায় পুলিশের অভিযানে ৫২৬ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা-ককটেল

17 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com