• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ককটেল নিক্ষেপের ঘটনায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার গাজীপুরে আওয়ামী লীগের হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সাত স্থানে আওয়ামী লীগ-ছাত্রলীগের অবরোধ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী মক্কা ক্লক টাওয়ারের ঝুলিতে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমির মঞ্জুর ঢাকার ফুলবাড়িয়ায় নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন বৃষ্টিতে মোমেন্টাম নষ্ট হলেও জয়ের আশা ছাড়ছেন না তাসকিন মিশরে আল-আজহারের তরুণদের মূল্যবোধবিষয়ক ফোরামে বাংলাদেশি শিক্ষার্থীরা

মিশরে আল-আজহারের তরুণদের মূল্যবোধবিষয়ক ফোরামে বাংলাদেশি শিক্ষার্থীরা

প্রবাস ডেস্ক / ১৭ টাইম:
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

মিশরের প্রাচীন ও ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহারের উগ্রবাদবিরোধী পর্যবেক্ষণ সংস্থা ‘আল-আজহার অবজারভেটরি ফর কমব্যাটিং এক্সট্রিমিজম’-এর উদ্যোগে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘শোনো ও বলো’ (ইসমাই ওয়া তাকাল্লাম) ফোরাম।

সোমবার (১৬ নভেম্বর) সকালে কায়রোর নাসের সিটিতে অবস্থিত আল-আজহার কনফারেন্স হলে ‘মূল্যবোধই আমাদের শক্তি’ প্রতিপাদ্যে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সম্মেলনে আল-আজহার ও মিশরের বিশিষ্ট রাজনৈতিক ও শিক্ষাবিদ, বিভিন্ন দেশের কূটনীতিক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং দেশি-বিদেশি শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গৌতম কুমার দে উপস্থিত ছিলেন। তিনি সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থীদের উৎসাহ ও অনুপ্রেরণা দেন।

আয়োজকদের মতে, কিশোর ও তরুণদের মধ্যে মৌলিক সামাজিক ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করা এবং যুক্তিনির্ভর ও সমালোচনামূলক চিন্তাশক্তি (ক্রিটিক্যাল থিংকিং) বিকাশের লক্ষ্যে এবারের ফোরামের আয়োজন করা হয়। এর মাধ্যমে সমসাময়িক বিভিন্ন বিভ্রান্তিকর মতাদর্শ, অপতথ্য ও নেতিবাচক সামাজিক প্রভাব মোকাবিলায় তরুণদের সচেতন ও সক্ষম করে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ফোরামের আয়োজক কমিটিতে আল-আজহারের তথ্যমাধ্যম অনুষদের শিক্ষার্থীরাও সক্রিয় ভূমিকা পালন করেন। বিদেশি শিক্ষার্থীদের পাশাপাশি মিশরের প্রায় ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিরা এতে অংশ নেন।

সম্মেলনে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব, অনলাইন ট্রেন্ড এবং তরুণদের মানসিক সচেতনতা, বর্তমান সময়ে আদর্শ ব্যক্তিত্ব নির্বাচনের মানদণ্ড, সামাজিক অপরাধ প্রতিরোধে আইনের ভূমিকা এবং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠায় শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব নিয়ে আলোচনা হয়।

এছাড়া জেন-জি প্রজন্মের চিন্তাভাবনা ও মূল্যবোধ অনুধাবন, ভুল ধারণা মোকাবিলায় যুক্তিনির্ভর চিন্তার বিকাশ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতামত প্রকাশের জন্য দায়িত্বশীল ও গঠনমূলক সংলাপের পরিবেশ তৈরির বিষয়গুলোও আলোচনায় গুরুত্ব পায়।

সমাপনী বক্তব্যে আল-আজহার অবজারভেটরির নির্বাহী পরিচালক অধ্যাপক ড. রেহাম সালামা বলেন, তরুণদের দৈনন্দিন সিদ্ধান্ত, কথাবার্তা, অবস্থান ও আদর্শ অনুসরণের মধ্য দিয়েই মূল্যবোধের চর্চা শুরু হয়। প্রত্যেক তরুণ নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক পরিবর্তনের অনুঘটক হতে পারে। জ্ঞান, সচেতনতা ও দায়িত্বশীল আচরণের মাধ্যমে তারা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।

তিনি আরও বলেন, সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলেও অংশগ্রহণকারী তরুণদের সঙ্গে অবজারভেটরির যোগাযোগ অব্যাহত থাকবে। তাদের মতামত, অভিজ্ঞতা ও প্রস্তাবনা পরবর্তী কর্মসূচি ও উদ্যোগকে আরও কার্যকর করতে কাজে লাগানো হবে।

২০১৮ সালে আল-আজহার অবজারভেটরি প্রথমবারের মতো ‘শোনো ও বলো’ ফোরামের আয়োজন করে। এরপর থেকে তরুণদের সঙ্গে সরাসরি মতবিনিময়, তাদের সমস্যা ও সমসাময়িক চ্যালেঞ্জ নিয়ে গঠনমূলক আলোচনা এবং জনসচেতনতা তৈরির একটি ধারাবাহিক প্ল্যাটফর্ম হিসেবে এটি কাজ করে আসছে। একই সঙ্গে সামাজিক সম্প্রীতি ও স্থিতিশীলতা রক্ষায় আল-আজহার শরিফের ভূমিকা আরও জোরদার করাও এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

Share this news as a Photo Card


আরো নিউজ

মিশরে আল-আজহারের তরুণদের মূল্যবোধবিষয়ক ফোরামে বাংলাদেশি শিক্ষার্থীরা

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

মিশরে আল-আজহারের তরুণদের মূল্যবোধবিষয়ক ফোরামে বাংলাদেশি শিক্ষার্থীরা

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com