• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ককটেল নিক্ষেপের ঘটনায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার গাজীপুরে আওয়ামী লীগের হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সাত স্থানে আওয়ামী লীগ-ছাত্রলীগের অবরোধ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী মক্কা ক্লক টাওয়ারের ঝুলিতে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমির মঞ্জুর ঢাকার ফুলবাড়িয়ায় নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন বৃষ্টিতে মোমেন্টাম নষ্ট হলেও জয়ের আশা ছাড়ছেন না তাসকিন মিশরে আল-আজহারের তরুণদের মূল্যবোধবিষয়ক ফোরামে বাংলাদেশি শিক্ষার্থীরা

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সাত স্থানে আওয়ামী লীগ-ছাত্রলীগের অবরোধ

প্রবাস পোস্ট ডেস্ক / ১১ টাইম:
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া যাওয়ার সড়কের অন্তত সাতটি স্থানে অবরোধ করে রেখেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অবরোধ বুধবার সকালেও চলছিল।

বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নীলফাবাজার মোড়ে গিয়ে দেখা যায়, গাছের গুঁড়ি ও পোড়ানো গাড়ি দিয়ে সড়ক আটকে রাখা হয়েছে। এ ছাড়া রামচন্দ্রপুর, সিঙ্গিপাড়া, মল্লিকের মাঠ, নতুন বাজার, পাটগাতী বাসস্ট্যান্ড ও চৌরঙ্গী মোড়েও অবরোধ চলছে। তবে অবরোধ ঘিরে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি।

নীলফাবাজার মোড়ে অবরোধকারীদের একজন জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ও বাস চলাচলে বাধা দেওয়া হচ্ছে। তবে স্থানীয় যোগাযোগের জন্য রিকশা ও ইজিবাইক এক পাশ দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, বিভিন্ন সময়ে পুলিশের হামলা ও অগ্নিসংযোগে জড়িত নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনকে গতকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ চত্বরের আশপাশের এলাকা থেকে আটক করে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরানুল কবিরের নেতৃত্বে পুলিশের একটি দল ওই অভিযান চালায়। এ সময় একটি দোকানে ক্যারম খেলতে থাকা স্থানীয় কয়েকজন তরুণকেও আটক করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় পুলিশ।

এদিকে গোপালগঞ্জ শহরের চৌরঙ্গী এলাকা ও নীলফাবাজার মোড়ে অবরোধের স্থানে মাইকে শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সাত স্থানে আওয়ামী লীগ-ছাত্রলীগের অবরোধ

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সাত স্থানে আওয়ামী লীগ-ছাত্রলীগের অবরোধ

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com