• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ককটেল নিক্ষেপের ঘটনায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার গাজীপুরে আওয়ামী লীগের হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সাত স্থানে আওয়ামী লীগ-ছাত্রলীগের অবরোধ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী মক্কা ক্লক টাওয়ারের ঝুলিতে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমির মঞ্জুর ঢাকার ফুলবাড়িয়ায় নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন বৃষ্টিতে মোমেন্টাম নষ্ট হলেও জয়ের আশা ছাড়ছেন না তাসকিন মিশরে আল-আজহারের তরুণদের মূল্যবোধবিষয়ক ফোরামে বাংলাদেশি শিক্ষার্থীরা

পর্দা রক্ষা করে নারীদের স্কুটি চালানো কি জায়েজ? জানালেন শায়খ আহমাদুল্লাহ

ধর্ম ডেস্ক / ১৬ টাইম:
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

পুরুষদের পাশাপাশি নারীদের মধ্যেও স্কুটি আজকাল বেশ জনপ্রিয়। বিভিন্ন কোম্পানি নারীদের জন্য বিশেষ ধরনের স্কুটি বিক্রি করছে। অফিসে ও অন্যান্য কাজে যাতায়াতের সুবিধার জন্য অনেক নারী স্কুটি ব্যবহার করেন। পাবলিক পরিবহনে চলাচলের সময় নানা বিড়ম্বনা এড়াতে এবং পর্দা রক্ষা করে সহজে যাতায়াতের জন্য অনেক পর্দানশীন নারীও এখন ব্যক্তিগত বাহন হিসেবে স্কুটির দিকে ঝুঁকছেন।

ইসলামি শরিয়তের দৃষ্টিতে নারীদের জন্য স্কুটি চালানো জায়েজ আছে কি না এবং এক্ষেত্রে কী কী সতর্কতা অবলম্বন করা জরুরি তা নিয়ে প্রশ্ন করেন অনেকেই।

সম্প্রতি এক ইসলামি আলোচনা অনুষ্ঠানে শ্রোতাদের প্রশ্নের জবাবে এ ব্যাপারে শরিয়তের দৃষ্টিভঙ্গি জানান বিশিষ্ট আলেম ও দাঈ শায়খ আহমাদুল্লাহ। তিনি বলেন, পর্দা রক্ষা করে স্কুটি চালানো নারীদের জন্য নাজায়েজ নয়।

শায়খ আহমাদুল্লাহ বলেন, “মেয়েরা যদি স্কুটি চালাতে চান এবং সেটি চালাতে গিয়ে যদি তাদের পর্দার খেলাফ না হয়—যেমন ধরুন, প্রচণ্ড বাতাসে তারা যদি স্কুটি চালান এবং শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ স্পষ্ট হয়ে আসে—তাহলে সেটি নাজায়েজ হবে। আর যদি সেরকম কিছু না হয়, তাদের ড্রেসআপটা যদি এমন হয় যে তাদের প্রাইভেসি বা পর্দা মেইনটেইন করে তারা চালাতে পারছেন, তাহলে সেক্ষেত্রে সেটি তাদের জন্য হারাম হবে না।

সফরের দূরত্বে না গিয়ে ছোটখাটো ট্রিপ, যেগুলো কাছাকাছি থাকে এবং একান্ত প্রয়োজনীয় কাজ থাকে, সেগুলোতে যদি তারা স্কুটি ব্যবহার করে কাজ সারেন, তাহলে সেটি হারাম হয়ে যাবে না। এটি নির্ভর করে তাদের স্কুটি চালানোর সময় এবং পরিবেশ-পরিস্থিতির ওপর। পর্দার যে বিধিবিধান আছে তা যদি নষ্ট না হয়; তিনি যেভাবে সাধারণ অবস্থায় হাঁটছেন, সেভাবেই স্কুটি চালান এবং স্কুটি চালাতে গিয়ে তার ড্রেসআপ কোনোভাবেই পর্দার খেলাফের পর্যায়ে না যায়, শরীরের কোনো অঙ্গ-প্রত্যঙ্গ ফুটে না ওঠে, তাহলে তার স্কুটি চালানো জায়েজ হবে।”

সূত্র: ইসলামি প্রশ্নোত্তর

Share this news as a Photo Card


আরো নিউজ

পর্দা রক্ষা করে নারীদের স্কুটি চালানো কি জায়েজ? জানালেন শায়খ আহমাদুল্লাহ

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

পর্দা রক্ষা করে নারীদের স্কুটি চালানো কি জায়েজ? জানালেন শায়খ আহমাদুল্লাহ

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com