• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কালিয়াকৈরে ককটেল নিক্ষেপের ঘটনায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার গাজীপুরে আওয়ামী লীগের হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের সাত স্থানে আওয়ামী লীগ-ছাত্রলীগের অবরোধ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী মক্কা ক্লক টাওয়ারের ঝুলিতে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমির মঞ্জুর ঢাকার ফুলবাড়িয়ায় নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন বৃষ্টিতে মোমেন্টাম নষ্ট হলেও জয়ের আশা ছাড়ছেন না তাসকিন মিশরে আল-আজহারের তরুণদের মূল্যবোধবিষয়ক ফোরামে বাংলাদেশি শিক্ষার্থীরা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯ কারখানা বন্ধ

স্টাফ রির্পোটার / ১৯ টাইম:
আপডেট: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

গাজীপুরে শ্রমিক আন্দোলনের কারণে আজও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। এতে ব্যস্ততম ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। পরিস্থিতি বিবেচনায় ও শ্রমিক অসন্তোষের কারণে মহানগরীর ১০টি তৈরি পোশাক কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কর্তৃপক্ষ ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

শিল্প পুলিশ ও স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছেন। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার জেলার কোনাবাড়ী, জরুন, ছয়দানা, ভোগড়া, চান্দনা চৌরাস্তা ও শ্রীপুর উপজেলার কয়েকটি এলাকায় বিক্ষোভ করেন শ্রমিকরা। তারই ধারাবাহিকতায় বুধবার সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরীর ছয়দানা এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন।

একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ছয়দানা ও হারিকেন এলাকায় অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে মহাসড়কের উভয় দিকে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে মহানগরীর কোনাবাড়ী এলাকায় দুটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করলেও তারা মহাসড়কে অবস্থান নেননি বলে জানা গেছে। গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। শ্রমিক আন্দোলনের কারণে আজ সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং গতকালের তথ্য অনুযায়ী ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।’

Share this news as a Photo Card


আরো নিউজ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯ কারখানা বন্ধ

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে অচল ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, ৩৯ কারখানা বন্ধ

18 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com