• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
Headline
গাজীপুরের কাপাসিয়ায় ডাম্পট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত আতাবউদ্দিনের জানাজা অনুষ্ঠিত কালিয়াকৈরে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে জবি ছাত্রদল নেতা রুমি নেতৃত্বে বিক্ষোভ চুয়াডাঙ্গার ক্লিনিকে বিএনপি নেতার পিত্তথলির অস্ত্রোপচারকালে মৃত্যু,ডাক্তরের মারধর, ক্লিনিক ভাঙচুর গাজীপুর কাপাসিয়ায় ডাম্পট্রাক সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ৪ সাংবাদিক পরিচয়ে ডিসি অফিসে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, আটক ২ বাকস্বাধীনতা-মানবাধিকার পরিস্থিতি আন্তর্জাতিক মানে নিতে সরকার সচেষ্ট স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে জবির বাসে সিট দখল ও র‍্যাগিং বন্ধে প্রশাসনের নির্দেশ ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

গাজীপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের পাশে গুলি, আহত ২

রিপোর্টারের নাম / ২৮৫ টাইম:
আপডেট: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪

হাজী মুছা :
গাজীপুরের শ্রীপুর উপজেলার চকপাড়া সলিং মোড় এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের পাশে একটি ইলেকট্রনিক্স দোকানে গুলি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের দুই নেতা আহত হয়েছেন। ঘটনার পর শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা, শ্রীপুর থানার পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গত সোমবার রাত পৌনে ৯টার দিকে স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজের নির্বাচনী ক্যাম্পের পাশে মীম ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার গ্যালারি নামক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন চকপাড়া এলাকার বেলাল উদ্দিনের ছেলে সাজেদুল ইসলাম (৪০) ও একই এলাকার আহমদ আলীর ছেলে নুরুল ইসলাম (৫৫)। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সলিং মোড় এলাকায় গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী, বর্তমান সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের নির্বাচনী ক্যাম্প রয়েছে। তার নির্বাচনী ক্যাম্পের পাশেই মীম ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার গ্যালারি নামের একটি ইলেকট্রনিক্স দোকান। রাতে ওই দোকানে বসে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা আড্ডা দিচ্ছিল। এ সময় ফুলবাড়ীয়া থেকে মাওনা অভিমুখী মোটরসাইকেলে কয়েকজন দুর্বৃত্ত এসে ওই ব্যবসা প্রতিষ্ঠানে গুলি চালায়। এতে নির্বাচনী ক্যাম্পের পাশে ইলেকট্রনিক্স দোকানের থাই গ্লাসে গুলি লাগে। গুলিতে ভেঙ্গে যাওয়া কাঁচের টুকরোর আঘাতে ওই দুই নেতা আহত হন। ঘটনার পর স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজ (ট্রাক প্রতীক) ঘটনাস্থলে যান। স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেন সবুজ বলেন, ঘটনাটি পূর্ব পরিকল্পিত। রাতে আমার ওই নির্বাচনী ক্যাম্প পরিদর্শনে আসার কথা ছিল। দুর্বৃত্তরা আমাকে হত্যার উদ্দেশ্যে এ গুলির ঘটনা ঘটিয়েছে। এর আগে গত ২২ ডিসেম্বরে ওই নির্বাচনী ক্যাম্পে হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আজমীর হোসেন জানান, ঘটনার পরপর শ্রীপুর থানার ওসিসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের পাশে একটি ইলেকট্রনিক্স দোকানে গুলির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
17 September 2026

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

www.hostbuybd.com
https://slotbet.online/
17 September 2026

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

www.hostbuybd.com