• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
Headline
সোনারগাঁয়ে ঢাকা বাইপাসে ধস, বড় ফাটল; যান চলাচল বন্ধ, তীব্র যানজট জরিমানা ছাড়াই লাইসেন্স হালনাগাদের সুযোগ, সময় ২৯ অক্টোবর পর্যন্ত গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট আখতারুজ্জামানের রিমান্ড • শুনানিতে আদালতে সাংবাদিকদের প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ আখতারুজ্জামানকে গ্রেফতারের প্রতিবাদে ঢাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল বাজার মূলধন কমলো সাড়ে ৪ হাজার কোটি টাকা, কমেছে সূচক-লেনদেন রাজেন্দ্রপুর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন লেবু দীর্ঘদিন সতেজ রাখতে কী করবেন? মিউজকে বিভিন্ন ডিভাইসে ব্যবহারের সুযোগ দিচ্ছে মেটা ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

রাজেন্দ্রপুর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন

গাজীপুর প্রতিনিধি: / ৩৪ টাইম:
আপডেট: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

গাজীপুরের রাজেন্দ্রপুর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় রাজেন্দ্রপুর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন ক্যাম্পাসের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মোছাদ্দিকুর রহমান( হাজী মুছা) রাজেন্দ্রপুর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন মাস্টার।

 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মোঃ সুরুজ মিয়া। অনুষ্ঠানে বিদ্যালয়ের দ্বিতীয় পার্বিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। একই সঙ্গে বেসরকারি বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের পরিচালক মোঃ মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য পরিচালক, প্রধান শিক্ষক, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নতুন ক্যাম্পাসের মাধ্যমে রাজেন্দ্রপুর রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের শিক্ষা কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল হবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ
03 October 2026

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

www.hostbuybd.com
https://slotbet.online/
03 October 2026

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

www.hostbuybd.com