• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে বাড়ির ফটকে কাফন পরানো পুতুল, বুকে গাঁথা বেলকাঁটা ঘিরে আতঙ্ক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ক্যানসারে আক্রান্ত ১০ বছরের জারা, চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী বিদেশে মিশনকর্মীদের সন্তানের শিক্ষা ব্যয়ের ৮৫ শতাংশ দেবে সরকার নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, প্রাণ গেল ২৪ জনের বদলি নেমে ৬ মিনিটেই গোল, রিয়ালের জয়ে সুপারসাব কার্লোস এসপি জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য, নাম প্রকাশ না করায় প্রসিকিউশনের আপত্তি নড়াইলের সহিংসতায় মাশরাফির ইন্ধনের অভিযোগ রাশেদ খাঁনের, দাবি দুই বিএনপি নেতা হত্যার নির্দেশনার জামালপুরে ১০ দিনে আওয়ামী লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ-অবরোধ; গ্রেপ্তার ৯০

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

প্রবাস পোস্ট ডেস্ক / ১৫ টাইম:
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ খাতের উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে আগামী পাঁচ বছরে ৫০ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছে সরকার। রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এসএমই খাতের উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত মেলায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে। ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য নিয়ে শিল্প মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। এতে সভাপতিত্ব করছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শিল্পসচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন আব্দুন নাসের খান। তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক, গতিশীল ও টেকসই করতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের বিকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবারের জাতীয় এসএমই পণ্য মেলায় ৩৮০ জন উদ্যোক্তা অংশ নিয়েছেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com