• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় পেট্রোল বোমা হামলার অভিযোগ, বিচারের দাবি ইউনূসের টানা বৃষ্টিতে আমন ধান ও আলুক্ষেত ক্ষতির শঙ্কা, বিপাকে জয়পুরহাটের কৃষক রাজনৈতিক ঐক্যে জুলাই, সংস্কার, বিচার ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান এনসিপির সাদিকুল হত্যা মামলা: সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর টঙ্গীতে ভাড়া বাসায় আগুন, শিশুসহ দগ্ধ ৩ ব্যাংক খাতের ৩৪ শতাংশ ঋণই শ্রেণিকৃত, খেলাপি ছাড়াল ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ ডিসেম্বর ৭২০ রান করেও জয় পেল না ভারত, মিচেল-ফিলিপসের প্রতিরোধে ড্র বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

নিজস্ব প্রতিনিধি / ১০ টাইম:
আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বেতন বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন শিল্পকারখানার শ্রমিকরা। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে প্রায় ১ ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বাঘের বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।

জানা গেছে, সোমবার ১২ সাড়ে টার দিকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে শ্রমিকরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে প্রায় ১ ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি ও বাঘের বাজার এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। আমাদের দেখামাত্রই শ্রমিকরা ঢিল ছুঁড়তে থাকে। আমরা আত্মরক্ষার জন্য তখন সাউন্ড গ্রেনেড ছুঁড়ি। এতে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় ১ ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে সোমবার সকালে। গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। সেখানেও পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

Share this news as a Photo Card


আরো নিউজ

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে মহাসড়ক অবরোধ, শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com