• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরকে আধুনিক নগরী গড়তে মহাপরিকল্পনা নতুন চেয়ারম্যানের গাজীপুরে বাড়ির ফটকে কাফন পরানো পুতুল, বুকে গাঁথা বেলকাঁটা ঘিরে আতঙ্ক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ ক্যানসারে আক্রান্ত ১০ বছরের জারা, চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে পরিবার এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী বিদেশে মিশনকর্মীদের সন্তানের শিক্ষা ব্যয়ের ৮৫ শতাংশ দেবে সরকার নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, প্রাণ গেল ২৪ জনের বদলি নেমে ৬ মিনিটেই গোল, রিয়ালের জয়ে সুপারসাব কার্লোস এসপি জিয়াউল আহসানের পক্ষে আজ সাফাই সাক্ষ্য, নাম প্রকাশ না করায় প্রসিকিউশনের আপত্তি নড়াইলের সহিংসতায় মাশরাফির ইন্ধনের অভিযোগ রাশেদ খাঁনের, দাবি দুই বিএনপি নেতা হত্যার নির্দেশনার

গাজীপুরকে আধুনিক নগরী গড়তে মহাপরিকল্পনা নতুন চেয়ারম্যানের

নিজস্ব প্রতিনিধি / ৭ টাইম:
আপডেট: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

গাজীপুরকে ঢাকার সম্প্রসারিত আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা জানিয়েছেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) নবনিযুক্ত চেয়ারম্যান কাজী ছাইয়েদুল আলম বাবুল। এ লক্ষ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অপরিকল্পিত নগরায়ণ রোধ এবং পরিকল্পিত আবাসন গড়ে তোলাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য হাসপাতাল, আবাসন ও তাঁদের সন্তানদের জন্য স্কুল নির্মাণের পরিকল্পনার কথাও তুলে ধরেছেন।  রোববার (২২ নভেম্বর) প্রথমবারের মতো চেয়ারম্যান হিসেবে কার্যালয়ে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। কাজী ছাইয়েদুল আলম বাবুল বলেন, ঢাকার ওপর জনসংখ্যার চাপ কমাতে গাজীপুরকে সম্প্রসারিত আধুনিক নগরী হিসেবে গড়ে তোলা প্রয়োজন।

 

এজন্য প্রথমেই রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন করতে হবে। পাশাপাশি অপরিকল্পিত ঘরবাড়ি, মিল-কারখানা ও আবাসনকে পরিকল্পিত কাঠামোর আওতায় আনতে হবে। তিনি জানান, গাজীপুরের লাখ লাখ শ্রমিকের কল্যাণে হাসপাতাল, আবাসন ও স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া প্রবাসীদের জন্য পৃথক ‘প্রবাসী পল্লী’, মধ্যবিত্ত ও সাধারণ মানুষের জন্য আবাসিক নগরী এবং তুরাগ নদের দুই পাশে সৌন্দর্যবর্ধনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও রয়েছে। এসব উন্নয়ন বাস্তবায়নে সংসদ সদস্য, সিটি করপোরেশন ও জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। উন্নয়ন কর্তৃপক্ষের অতীত কর্মকাণ্ডে অনিয়ম-দুর্নীতি এবং প্ল্যান অনুমোদনে দীর্ঘসূত্রতার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা হবে।

 

ভবিষ্যতে অন্যায়, অবিচার ও দুর্নীতির কোনো সুযোগ থাকবে না। তিনি বলেন, ‘আশা করি ভবিষ্যতে এখানে কোনো ধরনের অন্যায়, অবিচার ও দুর্নীতি হবে না।’ গাজীপুরের সন্তান হিসেবে এ অঞ্চলের উন্নয়নে নিজের মেধা ও শ্রম দিয়ে সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকারও ব্যক্ত করেন নতুন চেয়ারম্যান।

 

এর আগে প্রথম কর্মদিবসে কার্যালয়ে পৌঁছালে তাঁকে স্বাগত জানান গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক ও গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার, গাজীপুর-৩ (শ্রীপুর) আসনের সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিসী, জেলা বিএনপি নেতা শাখাওয়াত হোসেন সবুজ, মহানগর বিএনপি নেতা আকম মোফাজ্জল হোসেন, মো: হান্নান মিয়া হান্নু,  সুরুজ আহমেদ, নাসির উদ্দিন, সাজ্জাদুর রহমান মামুন, জেলা বিএনপি নেতা মোশারফ হোসেন রবিন, আবু তাহের মুসল্লি ও সাবেক কাউন্সিলর তানভীর আহমেদসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

উল্লেখ্য, গত ১১ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০-এর ৭(১) ধারা অনুযায়ী গ্রেড-২ পদমর্যাদায় তাঁকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

গাজীপুরকে আধুনিক নগরী গড়তে মহাপরিকল্পনা নতুন চেয়ারম্যানের

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

গাজীপুরকে আধুনিক নগরী গড়তে মহাপরিকল্পনা নতুন চেয়ারম্যানের

22 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com