• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টঙ্গীতে ভাড়া বাসায় আগুন, শিশুসহ দগ্ধ ৩ ব্যাংক খাতের ৩৪ শতাংশ ঋণই শ্রেণিকৃত, খেলাপি ছাড়াল ৫ লাখ ৯৭ হাজার কোটি টাকা প্রথম শ্রেণিতে ভর্তি আবেদন শুরু ১ ডিসেম্বর, লটারি ১৫ ডিসেম্বর ৭২০ রান করেও জয় পেল না ভারত, মিচেল-ফিলিপসের প্রতিরোধে ড্র বিশ্ববাজারে সোনার দামে বড় পতন, বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দক্ষিণ কোরিয়ার দেগুতে প্রবাসীদের সেবা দিল বাংলাদেশ দূতাবাস একই দিনে দুই সিনেমা মুক্তি, শ্রদ্ধার কাছে দুঃখ প্রকাশ করলেন সালমান হাতির লেজ থেকে শূকর, সিংহের নাক থেকে বিড়াল—প্রচলিত কাহিনির সত্যতা কতটুকু? জেন-জির হাত ধরে নতুন রূপে ফিরছে মোটরসাইকেল সংস্কৃতি কমবয়সীদের মধ্যেও বাড়ছে স্ট্রোক, ৭২ ঘণ্টা পরও মিলতে পারে চিকিৎসার সুযোগ

টঙ্গীতে ভাড়া বাসায় আগুন, শিশুসহ দগ্ধ ৩

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: / ০ টাইম:
আপডেট: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন দাঁড়াইল পশ্চিমপাড়া গ্রামে এক বাড়িতে আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাত ৯টায় টঙ্গীর দাঁড়াইল পশ্চিমপাড়া এলাকায় জাহানারা বেগমের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। রাত ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দগ্ধরা হলেন, ঝালকাঠি জেলার গলাচিপা থানার চর বিশ্বাস গ্রামের সুলতান মৃধার মেয়ে মনিরা আক্তার (৩০), খুলনা জেলার কয়রা থানার আশফাক গাজীর ছেলে তরিকুল ইসলাম (২৬) ও নরসিংদী সদর থানার পাঁচকোনা গ্রামের সুমন মিয়ার ছেলে আরিফুল ইসলাম আরাফাত (৬)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে হঠাৎ করে এক রুমে আগুন দেখে অন্য ভাড়াটিয়ারা দৌড়ে বাইরে বেরিয়ে পড়েন। অগ্নিদগ্ধ তিনজন বের হতে গিয়ে দগ্ধ হন। আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দগ্ধদের নিকটবর্তী গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তাদের স্থানান্তর করা হয়। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম বলেন, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। ক্ষতির পরিমাণ ৫ লাখ টাকা। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত বলে জানান তিনি। গুটিয়া ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা মিঠুন জানান, শিশুসহ দগ্ধ তিনজনকে আমাদের হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান  বলেন, আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। তাদের গুটিয়া মেডিকেল থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

টঙ্গীতে ভাড়া বাসায় আগুন, শিশুসহ দগ্ধ ৩

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

টঙ্গীতে ভাড়া বাসায় আগুন, শিশুসহ দগ্ধ ৩

23 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com