• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়া থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি, বেশিরভাগই মানবপাচারের শিকার খুলনা ও চট্টগ্রামের পানি ও পয়ঃনিষ্কাশন উন্নয়নে ১২৬ কোটি টাকা অনুমোদন কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না: সেলিম উদ্দিন আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট রামগঞ্জে পার্কিং করা বাসে আগুন, পুড়ল দোকানের সাইনবোর্ড ও সিসি ক্যামেরা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: অবরোধের চেষ্টা ব্যর্থ, বিভিন্ন কারখানায় ছুটি ব্যাটিংয়ে নামার আগেই বোল্ড, বিগ ব্যাশের অদ্ভুত নিয়মের শিকার ডটিন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের দুই সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চালু করছে মালদ্বীপ উপাচার্য নিয়োগ সংকট: এক মাস পর আবারও শাটডাউনে চুয়েট

সড়ক পরিবহন খাতের নৈরাজ্য-চাঁদাবাজি বন্ধের আহ্বান রিজভীর

প্রবাস পোস্ট ডেস্ক / ৬৪ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

ফ্যাসিবাদের আমলে সড়ক পরিবহন খাতে চলা দীর্ঘদিনের নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধ করে মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।  সড়ক খাতের মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ দূর করে আইনি শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, সড়ক পরিবহন খাতকে ঘিরে যে কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ গড়ে উঠেছে, তা দূর করতে অবিলম্বে কার্যকর উদ্যোগ প্রয়োজন। তিনি বলেন, শ্রমিক ফেডারেশনের নতুন নেতৃত্ব পরিবহন খাতের দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে পরিবর্তন আনতে সোচ্চার থাকবে। পাশাপাশি সাধারণ শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং যাত্রীদের সেবার মান উন্নয়নে তারা অগ্রণী ভূমিকা পালন করবে।

পরিবহন খাতের আধুনিকায়নের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, নতুন নতুন আইডিয়ার মাধ্যমে এই খাতকে নতুন করে ঢেলে সাজানো হবে। দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করে সড়ক পরিবহনকে পুরোপুরি আইনসঙ্গত করা হবে এবং যাত্রীসেবায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে। রিজভী বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে রাজনীতিবিদরা দায়িত্বে এলে গত ১৭ বছরের ধারাবাহিক নৈরাজ্যের স্থায়ী অবসান ঘটবে।

এর আগে জাতীয় সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের নতুন সভাপতি সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম, কার্যকরী সভাপতি মোরতাজুল করিম বাদরু ও সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজুর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা ব্যানার ও মিছিলসহ সমাধিতে উপস্থিত হন। পরে রিজভী নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

সড়ক পরিবহন খাতের নৈরাজ্য-চাঁদাবাজি বন্ধের আহ্বান রিজভীর

08 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

সড়ক পরিবহন খাতের নৈরাজ্য-চাঁদাবাজি বন্ধের আহ্বান রিজভীর

08 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com