• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
লিবিয়া থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি, বেশিরভাগই মানবপাচারের শিকার খুলনা ও চট্টগ্রামের পানি ও পয়ঃনিষ্কাশন উন্নয়নে ১২৬ কোটি টাকা অনুমোদন কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না: সেলিম উদ্দিন আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট রামগঞ্জে পার্কিং করা বাসে আগুন, পুড়ল দোকানের সাইনবোর্ড ও সিসি ক্যামেরা গাজীপুরে শ্রমিক অসন্তোষ: অবরোধের চেষ্টা ব্যর্থ, বিভিন্ন কারখানায় ছুটি ব্যাটিংয়ে নামার আগেই বোল্ড, বিগ ব্যাশের অদ্ভুত নিয়মের শিকার ডটিন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের দুই সামরিক ড্রোন ভূপাতিতের দাবি ইরানের পাকিস্তানের সঙ্গে সরাসরি বিমান চালু করছে মালদ্বীপ উপাচার্য নিয়োগ সংকট: এক মাস পর আবারও শাটডাউনে চুয়েট

রামগঞ্জে পার্কিং করা বাসে আগুন, পুড়ল দোকানের সাইনবোর্ড ও সিসি ক্যামেরা

প্রবাস পোস্ট ডেস্ক / ১২ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

লক্ষ্মীপুরের রামগঞ্জে সড়কের পাশে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ আগুনে পাশের দোকানের সাইনবোর্ড ও সিসি ক্যামেরাও পুড়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে রামগঞ্জ বাস স্ট্যান্ডের রেস্ট হাউসের সামনে পার্কিংয়ে থাকা বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

স্থানীয় সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত বাসটির মালিক স্থানীয় কাজিরখিল চৌকিদার বাড়ির আমজাদ হোসেন। রাতে চালক মমিন হোসেন বাসটি ঘটনাস্থল পার্কিং করে রেখে যায়। ঘটনার সময় চালক গাড়িতে ছিলেন না। তবে বাসটির হেলপার হেলাল প্রতিদিনের মতো রাতেও গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে তিনি ফজরের নামাজের জন্য মসজিদে যান। সেখান থেকে ফিরে এসে তিনি বাসে আগুন জ্বলতে দেখেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাস মালিক আমজাদ হোসেন জানান, অগ্নিকাণ্ডে বাসটি পুড়ে আমার ব্যাপক ক্ষতি হয়েছে। আগুনে পাশের রাজু অটোর সামনে থাকা সাইনবোর্ড ও সিসিটিভি ক্যামেরাও পুড়ে যায়।

দোকান মালিক ইউছুফ আলী বাবু বলেন, বাসটি এখানে রাখতে নিষেধ করা হলেও চালক তা শোনেননি। অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

রামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেজাউল করীম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগেই বাসটি পুড়ে যায়। প্রাথমিকভাবে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, আগুনের ঘটনা তদন্ত করা হচ্ছে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Share this news as a Photo Card


আরো নিউজ

রামগঞ্জে পার্কিং করা বাসে আগুন, পুড়ল দোকানের সাইনবোর্ড ও সিসি ক্যামেরা

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

রামগঞ্জে পার্কিং করা বাসে আগুন, পুড়ল দোকানের সাইনবোর্ড ও সিসি ক্যামেরা

26 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com