• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৮ বছরের বন্দিজীবন শেষে পরিবারের কাছে ফিরছেন বাদল ফরাজী গাজীপুরে শ্রমিক আন্দোলনের ২৪তম দিন, উত্তাল মহাসড়ক, ৭০ কারখানা বন্ধ পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বিরোধ, মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকদের দাবি ২২ হাজার জিয়াউলের ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের নেওয়া হতো: রাষ্ট্রপক্ষ কে এই সৈয়দ মোজাম্মেল আলী, যার মাধ্যমে দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা? আগুন-সন্ত্রাসের ইতিহাস তুলে ধরে আওয়ামী লীগকে দায়ী করলেন সমাজকল্যাণমন্ত্রী ব্যাংক খাত সংস্কারে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের বৈভব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের মিশরে প্রবাসীদের জন্য দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প করবে বাংলাদেশ দূতাবাস

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ২৪তম দিন, উত্তাল মহাসড়ক, ৭০ কারখানা বন্ধ

নিজস্ব প্রতিনিধি / ৯ টাইম:
আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

ন্যূনতম মুজুরি ৩০ হাজার টাকার দাবিতে গাজীপুরে চলমান শ্রমিক আন্দোলনের আজ ২৪ দিন। সকালে জেলার অল্প কয়েকটি স্থানে বিক্ষোভ দেখা গিয়েছিল, কিন্তু দুপুরের দিকে উত্তাল হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেশ কয়েকটি এলাকা। এমন পরিস্থিতিতে গাজীপুরের ৭০টি পোশাক কারখানা ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরের দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরা ২৭, ভোগড়া, মালেকেরবাড়ী ও সালনা এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

এর আগে সকাল ৯টার দিকে শ্রীপুর উপজেলার বাঘের বাজার ও পোড়াবাড়ি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। পরে পুলিশ গিয়ে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পরিস্থিতি থমথমে থাকায় ওই এলাকার ১০টি পোশাক কারখানা ছুটি দেয় কর্তৃপক্ষ।

দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ভোগড়া এলাকায় সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এতে প্রায় ১ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। এর পরপরই নগরীর গাজীপুরা ২৭ এলাকায় আন্দোলনরত শ্রমিকরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে উড়াল সড়কের নিচে থাকা পুলিশ বক্স ভাঙচুর করে আসবাবপত্রে অগ্নিসংযোগ করে। এ সময় পুলিশ টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল ৪টা) শিল্পাঞ্চলজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রতিটি পয়েন্টে পুলিশের পাশাপাশি আনসার ব্যাটালিয়ন, বিজিবি ও এসআরবি মোতায়েন রয়েছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি পয়েন্টে শ্রমিক বিক্ষোভ হয়েছে। তাদের সরিয়ে দিলে আবার অন্যত্র বিক্ষোভের চেষ্টা করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গাজীপুরের বিভিন্ন এলাকায় ৭০টি কারখানা আজকের জন্য ছুটি দেয়া হয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ২৪তম দিন, উত্তাল মহাসড়ক, ৭০ কারখানা বন্ধ

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

গাজীপুরে শ্রমিক আন্দোলনের ২৪তম দিন, উত্তাল মহাসড়ক, ৭০ কারখানা বন্ধ

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com