• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৮ বছরের বন্দিজীবন শেষে পরিবারের কাছে ফিরছেন বাদল ফরাজী গাজীপুরে শ্রমিক আন্দোলনের ২৪তম দিন, উত্তাল মহাসড়ক, ৭০ কারখানা বন্ধ পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বিরোধ, মালিকদের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকদের দাবি ২২ হাজার জিয়াউলের ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের নেওয়া হতো: রাষ্ট্রপক্ষ কে এই সৈয়দ মোজাম্মেল আলী, যার মাধ্যমে দেশে ফেরার বার্তা দিলেন শেখ হাসিনা? আগুন-সন্ত্রাসের ইতিহাস তুলে ধরে আওয়ামী লীগকে দায়ী করলেন সমাজকল্যাণমন্ত্রী ব্যাংক খাত সংস্কারে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের ৫২ বলে ডাবল সেঞ্চুরি, রেকর্ডবুক তছনছ করলেন ১৫ বছরের বৈভব আমিরাতে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল ১১ জনের মিশরে প্রবাসীদের জন্য দুই দিনব্যাপী কনস্যুলার ক্যাম্প করবে বাংলাদেশ দূতাবাস

জিয়াউলের ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের নেওয়া হতো: রাষ্ট্রপক্ষ

প্রবাস পোস্ট ডেস্ক / ১০ টাইম:
আপডেট: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে সাবেক র‌্যাব কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলায় চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছে রাষ্ট্রপক্ষ।

কথিত ‘কিলিং মিশন’ বা অভিযানের সময় জিয়াউল আহসানের সঙ্গে পছন্দের কয়েকজন সাংবাদিককে ঘটনাস্থলে নেওয়া হতো। তাদের অভিযানে যাওয়ার ব্যবস্থা করতেন র‌্যাবের তৎকালীন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মোহাম্মদ সোহায়েল।

মঙ্গলবার (২৪ নভেম্বর) মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, ট্রাইব্যুনালে উপস্থাপিত সাক্ষীদের জবানবন্দিতে জিয়াউল আহসানের সঙ্গে কমান্ডার সোহায়েলের সংশ্লিষ্টতা এবং অভিযানে নির্দিষ্ট কিছু সাংবাদিককে সঙ্গে নেওয়ার বিষয়টি উঠে এসেছে।

চিফ প্রসিকিউটর বলেন, আজ সাক্ষীদের জবানবন্দি থেকে জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, মেজর সাব্বির, মেজর দেলোয়ার ও মনিরুল হকের বক্তব্যের বরাতে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এসব বক্তব্যে জিয়াউল আহসানের সহযোগী হিসেবে কমান্ডার সোহায়েল হোসেনের ভূমিকার কথা উঠে এসেছে।

তিনি আরও বলেন, জিয়াউল আহসানের সঙ্গে তার পছন্দের কয়েকজন সাংবাদিককে বোটে করে চরদোয়ানি কিংবা বিভিন্ন অভিযানে নিয়ে যাওয়া হতো। পরে ওই সাংবাদিকরা তাদের সামনে যেভাবে ঘটনা উপস্থাপন করা হতো, সেভাবেই সংবাদ প্রকাশ করতেন। এতে অভিযানের প্রকৃত ঘটনা আড়াল থেকে যেত বলে সাক্ষীদের বক্তব্যে উঠে এসেছে।

অভিযানে সাংবাদিকদের নেওয়ার ব্যবস্থা করতেন সোহায়েল

সাবেক র‌্যাব কর্মকর্তা মেজর (অব.) সাব্বির রহমান ওসমানী ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে জানান, বরিশাল অঞ্চলে র‌্যাবের বিভিন্ন অভিযানে জিয়াউল আহসানের উপস্থিতি ও নেতৃত্ব ছিল। এসব অভিযানে র‌্যাব সদর দপ্তরের তৎকালীন এডিজি (অপারেশনস) কর্নেল মুজিব, আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মোহাম্মদ সোহায়েল এবং বিভিন্ন গণমাধ্যমের নির্বাচিত সাংবাদিকরা উপস্থিত থাকতেন।

সাক্ষীর ভাষ্য অনুযায়ী, সোহায়েলের আমন্ত্রণে নির্দিষ্ট কয়েকজন সাংবাদিক বরিশালে র‌্যাব-৮-এর অভিযানে অংশ নিতে আসতেন। তাদের বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে পৃথক ট্রলারে করে মূল আভিযানিক দলের পেছনে রাখা হতো। গুলিবর্ষণ ও তল্লাশি অভিযান শেষে জিয়াউল আহসান ও সোহায়েল তাদের নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখতেন।

সাব্বির রহমান ওসমানীর দাবি, অভিযানের পর সাংবাদিকদের সামনে যেভাবে ঘটনাটি উপস্থাপন করা হতো, সংবাদমাধ্যমে সেভাবেই ঘটনার বিবরণ প্রচারিত হতো। এর মাধ্যমে কথিত বন্দুকযুদ্ধ বা এনকাউন্টারের একটি নির্দিষ্ট বয়ান জনসমক্ষে তুলে ধরা এবং অভিযানের প্রকৃত ঘটনা আড়াল করার সুযোগ তৈরি হতো।

সাজানো অভিযানে হত্যার অভিযোগ

জবানবন্দিতে সাব্বির রহমান ওসমানী সুন্দরবনকেন্দ্রিক কয়েকটি অভিযানের বর্ণনাও দেন। তার দাবি, কিছু অভিযানে আগে থেকেই আটক ব্যক্তিদের হত্যা করে পরে তাদের কথিত বন্দুকযুদ্ধে নিহত হিসেবে দেখানো হতো। এসব অভিযানের আগেই র‌্যাবের গোয়েন্দা দলের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিতেন বলেও জানান তিনি।

২০১১ সালের নভেম্বর মাসে নিশানখালীতে পরিচালিত একটি অভিযানের বর্ণনায় সাক্ষী বলেন, গুলিবর্ষণের পর ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধারের যে চিত্র দেখানো হয়েছিল, তার সঙ্গে প্রকৃত ঘটনার অসংগতি ছিল। কয়েকটি মরদেহ আগে থেকেই সেখানে নিয়ে রাখা হয়েছিল।

Share this news as a Photo Card


আরো নিউজ

জিয়াউলের ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের নেওয়া হতো: রাষ্ট্রপক্ষ

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

জিয়াউলের ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের নেওয়া হতো: রাষ্ট্রপক্ষ

24 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com