জামিনের অপেক্ষায় থাকা অবস্থায় ১৪ ই অক্টোবর রাতে গাজীপুর কারাগারে মোবারক হোসেন (৪৫) অসুস্থ হওয়ার পর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে ডাক্তার আওয়ামী লীগের নেতার মৃত্যু হয়েছে বলে জানান । তিনি গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নম্বর ওয়ার্ড মেঘডুবি এলাকার মৃত আহসান উল্লাহর ছোট ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে,এক মেয়ে সহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
জানা যায়, গত ১৫ আগস্ট ২০২৬ তারিখে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক প্রচার-প্রচারণা চালানো এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে আটক করে পূবাইল থানা পুলিশ। পরবর্তীতে গাজীপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
দুই মাস ধরে কারাগারে থাকা অবস্থায় জামিনের অপেক্ষায় ছিলেন তিনি। আজ বাদ মাগরিব মরহুমের নিজ বাড়িতে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।