• মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের দাবিতে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি গাজীপুরে ২ লাখ টাকার ফাইবার ক্যাবল চুরি, গ্রেপ্তার ৩; মিলল সিন্ডিকেটের তথ্য জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে রংপুরে জাতীয় পার্টির বিক্ষোভ শিশু তুহিন হত্যা: ৬ বছরেও কার্যকর হয়নি বাবা-চাচার মৃত্যুদণ্ড, বিচার শেষের অপেক্ষায় মা বারবার ব্যর্থতায় নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি কেন? বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ‘ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার’ স্বীকৃতি পেল এসএসসিএল নামাজের মধ্যে মশার রক্ত গায়ে লেগে গেলে করণীয় কী? লভ্যাংশ বিতরণে অনিয়ম ঠেকাতে কঠোর বিএসইসি, শর্ত পূরণ ছাড়া এজিএমে প্রস্তাব নয় অক্টোবরের প্রথম ১২ দিনে ১২৯ কোটি ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা রাজধানীর মন্দিরে প্রতিমার সোনার গহনা চুরি, দম্পতিসহ গ্রেফতার ৪

গাজীপুরে ২ লাখ টাকার ফাইবার ক্যাবল চুরি, গ্রেপ্তার ৩; মিলল সিন্ডিকেটের তথ্য

স্টাফ রিপোর্টার / ৭ টাইম:
আপডেট: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গাজীপুর মহানগরীর কাশিমপুরে একটি শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রায় দুই লাখ টাকার অপটিক্যাল ফাইবার ক্যাবল ও যন্ত্রাংশ চুরি হয়েছে। এ ঘটনায় সংঘবদ্ধ চক্রের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে রিমান্ড মঞ্জুর করা হয়। এসময় জিজ্ঞাসাবাদ করলে চক্রটির সঙ্গে জড়িত বিশাল এক সিন্ডিকেটর তথ্য বেরিয়ে আসে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানা গেছে, ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড (ন্যাশনওয়াইড আইএসপি) নামে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানটি অপটিক্যাল ফাইবার ক্যাবলের মাধ্যমে সারা দেশে ইন্টারনেট সেবা দিয়ে আসছে। কাশিমপুর থানার সূর্যবাড়ী ও আশপাশের এলাকায় প্রতিষ্ঠানটির ইন্টারনেট সংযোগ রয়েছে।

গত ২৪ আগস্ট থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে রাতের আঁধারে নগরীর সূর্যবাড়ী, দেওয়ান মার্কেট, কাশিমপুর কেন্দ্রীয় মসজিদ এলাকা, ছায়াতল মার্কেট, নাভানার মোড়সহ বিভিন্ন স্থান থেকে সংঘবদ্ধ ওই চোরচক্র প্রতিষ্ঠানটির ১০ হাজার ৮০০ মিটার অপটিক্যাল ফাইবার ক্যাবল, জয়েন্ট বক্স, স্পিটার ডিভাইসসহ মূল্যবান যন্ত্রাংশ কেটে চুরি করে নিয়ে যায়। এতে আনুমানিক এক লাখ ৯০ হাজার টাকার ক্ষতিসহ ওই এলাকায় ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিষয়টি জানার পর প্রতিষ্ঠানটির সিনিয়র অ্যাডমিন এক্সিকিউটিভ মো. আনোয়ার হোসেন বাদী হয়ে কাশিমপুর থানায় গত ২০ সেপ্টেম্বর একটি নিয়মিত মামলা দায়ের করেন।

ওই মামলায় কাশিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে। গত ২২ সেপ্টেম্বর রাতে নগরীর সূর্যবাড়ী এলাকা থেকে প্রধান আসামি মো. ফয়সাল আহমেদকে (২৯) গ্রেপ্তার করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল চুরির ঘটনার দায় স্বীকার করেন এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর সকালে অপর আসামি ডি.এম মাসুম বিল্লাহ ওরফে বাপ্পি দেওয়ানকে (৩২) গ্রেপ্তার করে পুলিশ। সিডিএমএস যাচাই করে জানা যায়, গ্রেপ্তারকৃত বাপ্পি দেওয়ানের বিরুদ্ধে পূর্বেও থানায় অপরাধমূলক মামলা রয়েছে।

এদিকে ওই এলাকার ইন্টারনেট ব্যবহারকারীরা জানান, ফাইবার অপটিক ক্যাবল চুরির পর পুরো এলাকায় হঠাৎ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে শিক্ষার্থী, ফ্রিল্যান্সার ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেক প্রতিষ্ঠানের ক্ষতিও হয়েছে।

ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পুলিশ পরিদর্শক (এসআই) সজীব দেবনাথের দেওয়া ভাষ্যে জানা যায়, আসামিদের থেকে আরও তথ্য নিতে তাদের জিজ্ঞাসাবাদ ও মালামাল উদ্ধারের জন্য গত ২৪ সেপ্টেম্বর আদালতের অনুমতি নিয়ে ২৪ ঘণ্টার পুলিশ রিমান্ডে আনা হয়। রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামিরা জানায়, এ ঘটনায় ইকবাল (২২) নামের আরও এক যুবক তাদের সঙ্গে সরাসরি জড়িত রয়েছে।

কাশিমপুর মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা মোহাম্মদ খালিদ হাসান ঢাকা পোস্টকে জানান, ওই ঘটনায় হওয়া মামলার আয়ু সজিব দেবনাথ ট্রান্সফার হয়ে বর্তমানে পুলিশ লাইনে সংযুক্ত রয়েছেন। নতুন করে কোনো কর্মকর্তার কাছে দায়িত্ব দেওয়া হবে। পরে তিনি মামলাটি নিয়ে কাজ করবেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

গাজীপুরে ২ লাখ টাকার ফাইবার ক্যাবল চুরি, গ্রেপ্তার ৩; মিলল সিন্ডিকেটের তথ্য

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

গাজীপুরে ২ লাখ টাকার ফাইবার ক্যাবল চুরি, গ্রেপ্তার ৩; মিলল সিন্ডিকেটের তথ্য

13 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com