• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
টিকটকের ফ্যান্টাসিতে ঘরছাড়া কুমিল্লার ৪ স্কুলছাত্রী, ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার মানবতাবিরোধী অপরাধের বিচার ও ভুক্তভোগীদের সুরক্ষায় আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের বিধি সংশোধন করে অর্জিত পদোন্নতির অধিকার কেড়ে নেওয়া যাবে না: হাইকোর্ট মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবনে অভিযান, ১৯৯ বাংলাদেশিসহ আটক ৬৩০ বিদেশি শিশুর প্রস্রাব লেগে যাওয়া পোশাক পরে নামাজ পড়লে করণীয় দিনে কতবার হাত ধোয়া উচিত? বিশ্ব হাত ধোয়া দিবসে জেনে নিন সঠিক নিয়ম উৎসবের ছাড়ে স্মার্টওয়াচ কিনবেন? ঠকে যাওয়া এড়াতে জেনে নিন ৮ বিষয় আরএফএল গ্রুপের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত, অংশ নিলেন ৫ শতাধিক পরিবেশক বিপুল সামরিক ব্যয়েও হুথিদের হামলা ঠেকাতে হিমশিম সৌদি আরব,কঠিন চাপে রিয়াদ

গাজীপুরে এইচএসসি পরীক্ষার্থীকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, অব্যাহতির দাবিতে মানববন্ধন

জিসান আহমেদ গাজীপুর / ২ টাইম:
আপডেট: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

গাজীপুরে এইচএসসি পরীক্ষার্থী মো. রেজোয়ান আহমেদ রিজনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়িয়ে হয়রানি এবং তাঁর উচ্চশিক্ষার পথ বাধাগ্রস্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা থেকে অব্যাহতি ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন সচেতন শিক্ষার্থীরা। একই সঙ্গে জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধন শেষে মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন জমা দেওয়া হয় ভুক্তভোগী রেজোয়ান আহমেদ রিজন গাজীপুরের ৩১ নম্বর ওয়ার্ডের ভারারুল গ্রামের বাসিন্দা। তিনি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। ভোক্তভোগী বলেন, যেদিন মামলাটি করা হয়, সেদিন তাঁর কলেজে হিসাববিজ্ঞান পরীক্ষা ছিল। মামলায় জড়িয়ে তাঁকে হয়রানি করা হচ্ছে। এতে তাঁর পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রস্তুতি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

মানববন্ধন থেকে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে রেজোয়ানকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা গ্রহণ এবং পুলিশি হয়রানি বন্ধের দাবি জানান। একই সঙ্গে একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন ও ভবিষ্যৎ সুরক্ষায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান তাঁরা।

 

Share this news as a Photo Card


আরো নিউজ

গাজীপুরে এইচএসসি পরীক্ষার্থীকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, অব্যাহতির দাবিতে মানববন্ধন

14 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

গাজীপুরে এইচএসসি পরীক্ষার্থীকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, অব্যাহতির দাবিতে মানববন্ধন

14 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com