• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীপুরে স্বামীকে আটকে রেখে নারীকে ধর্ষণের অভিযোগ, মামলায় আসামি দুইজন দুর্গাপূজায় সীমান্তের ১,৮০০ মণ্ডপের নিরাপত্তায় বিজিবি, বসছে ১৮টি বেইস ক্যাম্প সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার ৩ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর মৃত্যুর পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের কী হবে, যে নিয়ম জানা জরুরি আজ বিশ্ব হাত ধোয়া দিবস, এবারের প্রতিপাদ্য ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ ঘুম থেকে উঠে যে দোয়া পড়তেন রাসুল (সা.), জেনে নিন ফজিলত ও আমল দুবাইয়ে বাংলাদেশি উদ্যোক্তাদের সাফল্য, জিএমএস স্টোরে কর্মসংস্থান ৫০ প্রবাসীর ইরান যুদ্ধের প্রভাবে নজিরবিহীন সংকটে কাতার, অর্থনীতি পুনর্গঠনের ইঙ্গিত আমিরের রাজশাহীতে ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫; খোঁজ মেলেনি ৩ লাখ টাকার

গাজীপুর কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

ফয়সাল আহমেদ,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ / ৩ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

গাজীপুর কালীগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ উজ্জল চন্দ্র মন্ডল (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাত আনুমানিক ২১:৪০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নাগরী ইউনিয়নের বিরুয়া (নলছাটা) এলাকায় নাগরী বাজার-নলছাটাগামী পাকা সড়কে অভিযান চালায় উলুখোলা পুলিশ ক্যাম্পের সদস্যরা। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে উজ্জল চন্দ্র মন্ডলকে আটক করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তাঁর পরিহিত প্যান্টের বাম পকেট থেকে দুটি স্বচ্ছ সাদা এয়ারটাইট পলিপ্যাকে রাখা গোলাপি রঙের ১৫১ পিস কথিত ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাবলেটের ওজন ১৫ গ্রাম এবং এজাহারে উল্লিখিত আনুমানিক বাজারমূল্য ৪৫,৩০০ টাকা। যথাযথ জব্দতালিকা প্রস্তুত করে মাদকদ্রব্যগুলো জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত উজ্জল চন্দ্র মন্ডল নাগরী ইউনিয়নের সুজাপুর (পূর্ব পাড়া) গ্রামের শংকর চন্দ্র মন্ডল ও গীতা রানী চন্দ্র মন্ডলের ছেলে। এজাহার অনুযায়ী, তিনি তাঁর ছোট ভাই শিতল চন্দ্র মন্ডলের সহযোগিতায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে উল্লেখ রয়েছে। বিষয়টি তদন্তাধীন।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)/ ৪১ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এজাহার দাখিল করা হয়েছে। মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয় ও বিস্তার রোধে কালীগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সকলের সহযোগিতা কামনা করছেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

গাজীপুর কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

15 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

গাজীপুর কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ ১ জন গ্রেপ্তার

15 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com