• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীপুরে স্বামীকে আটকে রেখে নারীকে ধর্ষণের অভিযোগ, মামলায় আসামি দুইজন দুর্গাপূজায় সীমান্তের ১,৮০০ মণ্ডপের নিরাপত্তায় বিজিবি, বসছে ১৮টি বেইস ক্যাম্প সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার ৩ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর মৃত্যুর পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের কী হবে, যে নিয়ম জানা জরুরি আজ বিশ্ব হাত ধোয়া দিবস, এবারের প্রতিপাদ্য ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ ঘুম থেকে উঠে যে দোয়া পড়তেন রাসুল (সা.), জেনে নিন ফজিলত ও আমল দুবাইয়ে বাংলাদেশি উদ্যোক্তাদের সাফল্য, জিএমএস স্টোরে কর্মসংস্থান ৫০ প্রবাসীর ইরান যুদ্ধের প্রভাবে নজিরবিহীন সংকটে কাতার, অর্থনীতি পুনর্গঠনের ইঙ্গিত আমিরের রাজশাহীতে ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫; খোঁজ মেলেনি ৩ লাখ টাকার

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা

প্রবাস পোস্ট ডেস্ক / ১০ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে প্রায় প্রতিদিনই স্বর্ণের দাম ওঠানামা করছে। সে হিসেবে দেশের বাজারে আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সবশেষ নির্ধারিত দামে বিক্রি হচ্ছে মূল্যবান এই ধাতুটি।

সর্বশেষ দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত কমিয়ে স্বর্ণের দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে এ দর কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন মূল্য তালিকা অনুযায়ী ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা করা হয়েছে।

এদিকে প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৪ হাজার ১৯৯ টাকা। ২১ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৩ হাজার ৯৬৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৩ হাজার ৪৪১ টাকা। সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির দাম ২ হাজার ৬২৪ টাকা।বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণ ও রৌপ্যালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে।

Share this news as a Photo Card


আরো নিউজ

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা

15 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা

15 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com