• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

বিদেশযাত্রায় একবারে ৩ হাজার ডলার কিনতে পারবেন বাংলাদেশিরা

প্রবাস পোস্ট ডেস্ক / ৩৪ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

বিদেশযাত্রায় বাংলাদেশিদের জন্য ডলার কেনার সীমা বাড়ানো হয়েছে। এখন থেকে ভ্রমণ কোটার আওতায় মানি চেঞ্জার প্রতিষ্ঠানগুলো থেকে একজন গ্রাহক একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার কিনতে পারবেন। আগে এই মাধ্যম থেকে একবারে সর্বোচ্চ ২ হাজার ডলার কেনার সুযোগ ছিল। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি সংক্রান্ত সংশ্লিষ্ট বিভাগ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে জানানো হয়, বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের বৈদেশিক মুদ্রার জরুরি প্রয়োজন মেটাতে লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারগুলো এখন থেকে একজন গ্রাহকের বার্ষিক ব্যক্তিগত ভ্রমণ কোটার বিপরীতে একবারে সর্বোচ্চ ৩ হাজার মার্কিন ডলার নগদ নোট ও মুদ্রা আকারে বিক্রি করতে পারবে। এর আগে মানি চেঞ্জার থেকে একবারে সর্বোচ্চ ২ হাজার মার্কিন ডলার নগদ কেনার সুযোগ ছিল। ফলে নতুন সিদ্ধান্তে একবারে নগদ ডলার কেনার সীমা ১ হাজার ডলার বাড়ল।

কেন্দ্রীয় ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের মানি চেঞ্জারের মাধ্যমে নগদ বৈদেশিক মুদ্রা সংগ্রহে আগের তুলনায় বেশি সুবিধা ও নমনীয়তা তৈরি হবে। বিশেষ করে বিদেশ ভ্রমণের আগে প্রয়োজনীয় নগদ ডলার সংগ্রহে একবারে বেশি পরিমাণ অর্থ কেনার সুযোগ পাবেন যাত্রীরা।

Share this news as a Photo Card


আরো নিউজ

বিদেশযাত্রায় একবারে ৩ হাজার ডলার কিনতে পারবেন বাংলাদেশিরা

08 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

বিদেশযাত্রায় একবারে ৩ হাজার ডলার কিনতে পারবেন বাংলাদেশিরা

08 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com