• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন

প্রবাস পোস্ট ডেস্ক / ২ টাইম:
আপডেট: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আমানতকারীদের কাছ থেকে আজ (১১ অক্টোবর) থেকে আবেদন নেওয়া শুরু করেছে ন্যাশনাল ব্যাংক। আমানতকারীদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ দেবে ব্যাংকটি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফিরছে ন্যাশনাল ব্যাংক। ওই দিন থেকে ব্যাংকটির গ্রাহকেরা সারা দেশের সব শাখা ও এটিএম বুথ থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারবেন। একই সঙ্গে কাউন্টার সেবা, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিংসহ ব্যাংকটির সব ধরনের ডিজিটাল ও অনলাইন সেবাও পূর্ণমাত্রায় চালু হবে।

ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ন্যাশনাল ব্যাংক।

এর আগে গত বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবিন ও ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাহিদুল হক। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমদ, মো. সরওয়ার হোসেন ও মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকিং খাতের প্রতি মানুষের আস্থা ধরে রাখার ওপর গুরুত্ব দেন গভর্নর। একই সঙ্গে ন্যাশনাল ব্যাংকের আমানতকারীরা যাতে তাদের চাহিদা অনুযায়ী অর্থ উত্তোলন করতে পারেন, তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন তিনি।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠকের পর বৃহস্পতিবার দুপুরে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে আগামী ১৫ অক্টোবর থেকে গ্রাহকদের চাহিদা অনুযায়ী সব ধরনের ব্যাংকিং সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

ব্যাংকটির বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত তারিখ থেকে শাখা ও এটিএম বুথে অর্থ উত্তোলনের পাশাপাশি সব ধরনের ডিজিটাল ও অনলাইন ব্যাংকিং সেবা স্বাভাবিকভাবে চালু থাকবে। এর ফলে গ্রাহকেরা তাদের প্রয়োজন অনুযায়ী ব্যাংকিং লেনদেন করতে পারবেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন

11 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com