• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীপুরে স্বামীকে আটকে রেখে নারীকে ধর্ষণের অভিযোগ, মামলায় আসামি দুইজন দুর্গাপূজায় সীমান্তের ১,৮০০ মণ্ডপের নিরাপত্তায় বিজিবি, বসছে ১৮টি বেইস ক্যাম্প সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ: গ্রেপ্তার ৩ আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর মৃত্যুর পর আপনার ফেসবুক অ্যাকাউন্টের কী হবে, যে নিয়ম জানা জরুরি আজ বিশ্ব হাত ধোয়া দিবস, এবারের প্রতিপাদ্য ‘আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ ঘুম থেকে উঠে যে দোয়া পড়তেন রাসুল (সা.), জেনে নিন ফজিলত ও আমল দুবাইয়ে বাংলাদেশি উদ্যোক্তাদের সাফল্য, জিএমএস স্টোরে কর্মসংস্থান ৫০ প্রবাসীর ইরান যুদ্ধের প্রভাবে নজিরবিহীন সংকটে কাতার, অর্থনীতি পুনর্গঠনের ইঙ্গিত আমিরের রাজশাহীতে ক্রিকেটারদের ৮ লাগেজ উদ্ধার, আটক ৫; খোঁজ মেলেনি ৩ লাখ টাকার

শ্রীপুরে স্বামীকে আটকে রেখে নারীকে ধর্ষণের অভিযোগ, মামলায় আসামি দুইজন

নিজস্ব প্রতিনিধি / ৯ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

গাজীপুরের শ্রীপুরে স্বামীকে আটকে রেখে এক গার্মেন্টস কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুজনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে ঘটনা জানার পরপরই অভিযুক্তদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হয়েছে কিন্তু তাদের পাওয়া যায়নি।আসামিরা হলেন সিলেট কোতোয়ালি থানার মাজারখানা এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে মো. ফারুক (৩২) এবং শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের মৃত সুলতান মুন্সির ছেলে নয়ন (১৯)।

থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে ওই গার্মেন্টস শ্রমিকের স্বামীকে ফারুক ডেকে নিয়ে একটি রুমে আটকে রাখেন। পরে ওই নারীকে ধর্ষণ করেন ফারুক ও নয়ন। এসময় বাইরে পাহারায় থাকা অজ্ঞাতপরিচয় আরও দুই যুবক তাকে ধর্ষণ করে। এসময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যান।

শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম বলেন, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

শ্রীপুরে স্বামীকে আটকে রেখে নারীকে ধর্ষণের অভিযোগ, মামলায় আসামি দুইজন

15 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

শ্রীপুরে স্বামীকে আটকে রেখে নারীকে ধর্ষণের অভিযোগ, মামলায় আসামি দুইজন

15 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com