• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় ডাকাতি-ছিনতাই প্রতিরোধে অভিযানে আমির গ্রেপ্তার ঋণ পরিশোধে রাজস্বের ১৪ শতাংশ ব্যয় নিম্ন আয়ের দেশগুলোর, সহজ শর্তে ঋণ বাড়ানোর আহ্বান আইএমএফের কালিয়াকৈরে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট কর্ণফুলী টানেলের লোকসান তদন্তের সিদ্ধান্ত সংসদীয় কমিটির বিরোধীদের আন্দোলন ‘নতুন নাটক’, অভিযোগ রিজভীর রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে স্বজনপ্রীতি বন্ধের দাবি, প্রধানমন্ত্রীর কাছে আইনজীবীর আবেদন মালয়েশিয়ায় বৈধ বিদেশি কর্মীর তালিকায় চতুর্থ স্থানে মিয়ানমার, সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ইসলামে বিড়াল পোষার বিধান কী? সুন্নত কি না, উচ্ছিষ্ট পানিই বা কতটা পবিত্র থ্রাস্টারযুক্ত ‘উড়ন্ত’ গাড়ি উন্মোচন করল টেসলা, উৎপাদন শুরু হতে পারে ২০২৮ সালে কোলেস্টেরল কমাতে উপকারী দুই মসলা, প্রতিদিনের খাবারে রাখুন দারুচিনি ও রসুন

বিরোধীদের আন্দোলন ‘নতুন নাটক’, অভিযোগ রিজভীর

প্রবাস পোস্ট ডেস্ক / ২ টাইম:
আপডেট: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

​নিজের দলের অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা আড়াল করতে বিরোধী দল রাজপথে আন্দোলনের নামে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশ যখন নানা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তখন গঠনমূলক ভূমিকা না রেখে বিরোধীরা জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় মেতে উঠেছে।

​শনিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশজুড়ে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও চক্রান্তের প্রতিবাদে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটেব) সমাবেশের আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, কাগজ খুললেই দেখা যায় বিরোধী দলগুলোর কেবল ‘নাই নাই’ জিকির। দেশের উন্নয়ন বা জনগণের কল্যাণে তাদের কোনো নজর নেই। নিজেদের দলীয় দ্বন্দ্ব ঢাকতেই তারা রাজপথে নামার নতুন নতুন বাহানা খুঁজছে এবং নানা কর্মসূচির নাটক সাজাচ্ছে।

​স্বৈরাচারী শাসনের পরিণতি উল্লেখ করে তিনি বলেন, অন্যায় ও অপশাসন চালিয়ে কোনো শাসকই শেষ রক্ষা করতে পারে না। ইতিহাস সাক্ষী, জনগণের রাজপথে উত্থান হলে অপরাধী শাসকদের পালিয়ে যেতে হয়। এ দেশেও জোর করে ক্ষমতায় থাকা স্বৈরাচারী শক্তিকে পালিয়ে যেতে হয়েছে।

​শারদীয় দুর্গাপূজা প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, দেশে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে। এই উৎসব যাতে সর্বোচ্চ নিরাপত্তা, ভাবগাম্ভীর্য ও শান্তির মধ্যে উদযাপিত হতে পারে, সেজন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। সারা দেশেই দলীয় প্রতিনিধিরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন যাতে সনাতন ধর্মের ভাইয়েরা শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারেন।

​আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে রিজভী আরও বলেন, কোনো অন্যায় পার পাবে না। বেইমানি ও হত্যার রাজত্ব এ দেশে আর হতে দেওয়া হবে না। আইন ও আদালতের মাধ্যমে সব অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেটেব) সভাপতি ইঞ্জিনিয়ার মো. ফখরুল আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য রিয়াজ উদ্দিন মিশু, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিব জাহানারা সিদ্দীকা, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নেতা রকিবুল ইসলাম, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব কাজী সাখাওয়াত, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুর রহমান ও ছাত্রদলের সহ-সভাপতি ডা. তাওহিদুর রহমান আউয়ালসহ পেশাজীবী নেতারা।

Share this news as a Photo Card


আরো নিউজ

বিরোধীদের আন্দোলন ‘নতুন নাটক’, অভিযোগ রিজভীর

17 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

বিরোধীদের আন্দোলন ‘নতুন নাটক’, অভিযোগ রিজভীর

17 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com