• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ‘আগের মতো রাজনীতি করতে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন’ ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট, ১০-১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি ১৭ বছরে পা রাখল যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘বাংলা সংলাপ’ বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত ছাত্রলীগের ধর্মঘটের দিন জবিতে শিক্ষকদের উপস্থিতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

থ্রাস্টারযুক্ত ‘উড়ন্ত’ গাড়ি উন্মোচন করল টেসলা, উৎপাদন শুরু হতে পারে ২০২৮ সালে

তথ্যপ্রযুক্তি ডেস্ক / ২৫ টাইম:
আপডেট: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

থ্রাস্টারযুক্ত একটি ‘উড়ন্ত’ গাড়ি উন্মোচন করেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক তার মহাকাশযান নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের কার্যালয়ে সরাসরি সম্প্রচারিত এক  অনুষ্ঠানে এর উন্মোচন করেন । এ অনুষ্ঠানে ইলন মাস্ক বলেন, ‘উড়ন্ত গাড়ি বাস্তব।’

প্রযুক্তিগত ও নিয়ন্ত্রক নানা চ্যালেঞ্জের কারণে বহুল আলোচিত উড়ন্ত গাড়ি নির্মাণশিল্প এখনো বাস্তবে সাফল্যের মুখ দেখেনি। টেক্সাসে স্পেসএক্সের একটি পরীক্ষাকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে মাস্ক তার নতুন স্পোর্টস কার ‘রোডস্টার’ উন্মোচন করেন। টেসলার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স অ্যাকাউন্টে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। প্রদর্শনীর সময় গাড়িটি একটি খাড়া র‍্যাম্প থেকে লাফিয়ে ওঠে এবং পরে চাকার ওপর ভর করে অবতরণ করে।

ইলন মাস্ক বলেন, গাড়িটির সাফল্য নিশ্চিত নয় তবে সম্ভবত এটি কাজ করবে।

মাস্ক জানান, গাড়িটিতে রয়েছে ‘অতি উচ্চচাপের বায়ু ট্যাংক’ যা ব্যবহার করে সেটিকে বাতাসে তুলে ধরা হবে।

থ্রাস্টার (Thruster) কী

থ্রাস্টার (Thruster) হলো এমন একটি যন্ত্র যা গ্যাস বা বাতাসকে প্রবল বেগে একদিকে ছুড়ে দিয়ে বিপরীত দিকে ধাক্কা বা বল তৈরি করে। এই বলের সাহায্যে কোনো যানকে সামনে, পেছনে, ওপরে বা পাশের দিকে সরানো যায়।

উদাহরণ: বেলুনে বাতাস ভরে ছেড়ে দিলে বাতাস একদিকে বেরিয়ে যায়, আর বেলুনটি বিপরীত দিকে ছুটে চলে। থ্রাস্টারও একই নীতিতে কাজ করে, যদিও এর প্রযুক্তি অনেক বেশি উন্নত।

থ্রাস্টার (Thruster) যন্ত্র

টেসলা ও স্পেসএক্সের যৌথ উদ্যোগের কথা উল্লেখ করে এই প্রযুক্তি উদ্যোক্তা বলেন, বিশ্বের সেরা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এবং বিশ্বের সেরা রকেট নির্মাতা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় হলে যা ঘটে এটি তারই উদাহরণ।

মাস্ক আরও জানান, ২০২৮ সালে গাড়িটির উৎপাদন শুরু হতে পারে।

১৯১৭ সালে যুক্তরাষ্ট্রের বিমান চলাচলের পথিকৃৎ গ্লেন কার্টিস প্রথম উড়ন্ত গাড়ির একটি প্রোটোটাইপ প্রদর্শন করেছিলেন। তবে, সাম্প্রতিক বছরগুলোতে বৈদ্যুতিক মোটর ও উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারির উন্নতির ফলে কার্যকর উড়ন্ত গাড়ি তৈরির সম্ভাবনা নিয়ে আরও গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে।

সূ্ত্র: ইউএসএ টুডে

Share this news as a Photo Card


আরো নিউজ

থ্রাস্টারযুক্ত ‘উড়ন্ত’ গাড়ি উন্মোচন করল টেসলা, উৎপাদন শুরু হতে পারে ২০২৮ সালে

17 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

থ্রাস্টারযুক্ত ‘উড়ন্ত’ গাড়ি উন্মোচন করল টেসলা, উৎপাদন শুরু হতে পারে ২০২৮ সালে

17 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com