• শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে ভাওয়াল জাতীয় উদ্যান এলাকায় ডাকাতি-ছিনতাই প্রতিরোধে অভিযানে আমির গ্রেপ্তার ঋণ পরিশোধে রাজস্বের ১৪ শতাংশ ব্যয় নিম্ন আয়ের দেশগুলোর, সহজ শর্তে ঋণ বাড়ানোর আহ্বান আইএমএফের কালিয়াকৈরে ইবনেসিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট কর্ণফুলী টানেলের লোকসান তদন্তের সিদ্ধান্ত সংসদীয় কমিটির বিরোধীদের আন্দোলন ‘নতুন নাটক’, অভিযোগ রিজভীর রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে স্বজনপ্রীতি বন্ধের দাবি, প্রধানমন্ত্রীর কাছে আইনজীবীর আবেদন মালয়েশিয়ায় বৈধ বিদেশি কর্মীর তালিকায় চতুর্থ স্থানে মিয়ানমার, সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ইসলামে বিড়াল পোষার বিধান কী? সুন্নত কি না, উচ্ছিষ্ট পানিই বা কতটা পবিত্র থ্রাস্টারযুক্ত ‘উড়ন্ত’ গাড়ি উন্মোচন করল টেসলা, উৎপাদন শুরু হতে পারে ২০২৮ সালে কোলেস্টেরল কমাতে উপকারী দুই মসলা, প্রতিদিনের খাবারে রাখুন দারুচিনি ও রসুন

কক্সবাজারের ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ১০ পর্যটকের মরদেহ উদ্ধার

প্রবাস পোস্ট ডেস্ক / ১০ টাইম:
আপডেট: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ পর্যটকের মরদেহ ভেতর থেকে বের করা হয়েছে। আগুনে পুড়ে মরদেহগুলো ঝলসে গেছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের ইনানীর পাটুয়ারটেক সংলগ্ন রিসোর্টটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুন লাগার পর বিকেল ৩টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা রিসোর্টের ভেতর থেকে পুড়ে যাওয়া ১০টি মরদেহ উদ্ধার করে বাইরে নিয়ে আসেন।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোরশেদ আলম জানান, ইনানীর টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ পর্যটকের দগ্ধ মরদেহ শনিবার দুপুর ৩টার দিকে রিসোর্ট থেকে বের করা হয়েছে। মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া রিসোর্টের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তার মধ্যে তিনজনের মরদেহ ওয়াশরুম থেকে বের করা হয়।

উখিয়া থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন জানান, টুপটুপ রিসোর্টে নিহত ১০ পর্যটকের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। পরে পরিচয় যাচাই-বাছাই শেষে মরদেহগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Share this news as a Photo Card


আরো নিউজ

কক্সবাজারের ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ১০ পর্যটকের মরদেহ উদ্ধার

17 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

কক্সবাজারের ইনানীর টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ১০ পর্যটকের মরদেহ উদ্ধার

17 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com