• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের পূবাইল পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নিহত ওমরাহযাত্রীর পরিবারের পাশে ধর্মমন্ত্রী, সন্তানদের শিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতানিয়াহু জিতুন বা বিরোধীরা, ইসরায়েলের নীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা কম ৪৭-১৩ গোলে হারের পর শিরোপার লড়াই, ভারতকে রুখতে কী পরিকল্পনা বাংলাদেশের? হাতে রাইফেল, কোমরে পিস্তল! কানাডায় জায়েদ খানের নতুন লুক ঘিরে কৌতূহল স্ত্রী গর্ভবতী, তাই জানাজায় অংশ নেবেন না—ইসলামে কি এর কোনো ভিত্তি আছে? পুরুষের বন্ধ্যত্বের ৬ লক্ষণ, অবহেলা করলেই বাড়তে পারে ঝুঁকি কাপাসিয়ায় ৫ পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা দিলেন যুবদল নেতা: মামুনুর রশিদ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে চাকরি ফেরত চেয়ে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের অবস্থান

স্ত্রী গর্ভবতী, তাই জানাজায় অংশ নেবেন না—ইসলামে কি এর কোনো ভিত্তি আছে?

ধর্ম ডেস্ক / ৬ টাইম:
আপডেট: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

প্রশ্ন: কোনো এক জানাজার নামাজে এক ব্যক্তিকে দেখলাম তিনি নামাজে শরিক না হয়ে দূরে দাঁড়িয়ে ছিলেন। কারণ জিজ্ঞেস করায় তিনি জানান, তাঁর স্ত্রী গর্ভবতী, তাই তিনি জানাজায় শরিক হতে পারবেন না; এতে নাকি গর্ভের সন্তানের ক্ষতি হবে! ইসলামে কি এই ধারণার কোনো ভিত্তি আছে?

উত্তর: না, ইসলামে এই ধারণার কোনো ভিত্তি নেই। স্ত্রী গর্ভবতী হলেও স্বামী অন্যান্য সময়ের মতোই জানাজার নামাজ, মৃতকে গোসল করানো বা কাফন-দাফনে শরিক হতে পারবেন; এ কারণে তার স্ত্রীর গর্ভে থাকা সন্তানের কোনো ক্ষতি হবে না।

এক মুসলামানের ওপর আরেক মুসলমানের অন্যতম হক হলো সে তার জানাজার নামাজ আদায় করবে, তাকে সমাহিত করবে।

রাসুল (সা.) বলেন, এক মুসলিমের ওপর অপর মুসলিমের হক পাঁচটি: সালামের জবাব দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, তার জানাজার সঙ্গে যাওয়া, দাওয়াত কবুল করা এবং তার হাঁচির জবাব দেওয়া। (সহিহ বুখারি: ১২৪০, সহিহ মুসলিম: ২১৬২)

মুসলমান মৃতের জন্য জানাজা পড়া ফরজে কেফায়া বা মুসলমান সমাজের আবশ্যকীয় কর্তব্য অর্থাৎ কয়েকজন জানাজা পড়লে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কেউ না পড়লে সবাই গুনাহগার হবে।

জানাজার নামাজ ও দাফনে অংশগ্রহণের ফজিলত ও সওয়াব অপরিসীম। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানাজায় ইমানের সঙ্গে সওয়াবের আশায় শরিক হয় এবং জানাজার নামাজ ও মরদেহ সমাহিত করা পর্যন্ত থাকে, সে দুই কিরাত নেকি নিয়ে ফিরবে। প্রতি কিরাত হচ্ছে ওহুদ পাহাড়ের সমান। আর যে শুধু জানাজা পড়ে দাফনের পূর্বে ফিরে যাবে, সে এক কিরাত নেকি নিয়ে ফিরবে। (সহিহ বুখারি: ৪৭, সহিহ মুসলিম: ৯৪৫)

Share this news as a Photo Card


আরো নিউজ

স্ত্রী গর্ভবতী, তাই জানাজায় অংশ নেবেন না—ইসলামে কি এর কোনো ভিত্তি আছে?

21 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

স্ত্রী গর্ভবতী, তাই জানাজায় অংশ নেবেন না—ইসলামে কি এর কোনো ভিত্তি আছে?

21 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com