• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে চাকরি ফেরত চেয়ে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের অবস্থান সৌদিতে নজরুল ও সুইটির মৃত্যুদণ্ড, তথ্য না জানানোয় ব্যাখ্যা চাইল বাংলাদেশ টানা ৩ বছর শিক্ষার্থী ভর্তি বন্ধ, ৮৬ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে ফের শোকজ সাইবার অপরাধ ও অর্থপাচার দমনে আসিয়ানভুক্ত দেশগুলোকে এক হওয়ার আহ্বান মালয়েশিয়ার মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা নেতিবাচক নয়, তবে অস্ত্র থাকা উচিত হয়নি: শফিকুর রহমান দেড় বছর ধরে কারাগারে আওয়ামী লীগের ৮ হেভিওয়েট, ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্রই হয়নি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মীদের উৎসাহ বোনাসের নতুন নিয়ম, ৮০ নম্বর পেলেই ৩ বোনাস ব্যারেলপ্রতি ১১১ ডলার ছাড়াল তেলের দাম, বাড়ছে বিশ্ববাজারে অস্থিরতা ইয়ামালকে থামানোর ছক ফাঁস করলেন এনরিকে, পিএসজির কৌশল কী? বরমী ভূমি অফিসে ঘুষ ও দালালনির্ভর সেবার অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের

মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা নেতিবাচক নয়, তবে অস্ত্র থাকা উচিত হয়নি: শফিকুর রহমান

প্রবাস পোস্ট ডেস্ক / ৩ টাইম:
আপডেট: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

সশস্ত্র অবস্থায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযানে অংশগ্রহণকে নেতিবাচক বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তবে অভিযানে তার হাতে অস্ত্র না থাকলে ভালো হতো বলে মনে করেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শফিকুর রহমান।

ইশরাক হোসেনের হাতে অস্ত্র থাকা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘তার যেটা দরকার ছিল, সেখানে পুলিশ ফোর্স ছিল। সেখানে ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো। ইশরাকের কাজকে নেতিবাচক বলার সুযোগ নেই। তবে একজন জনপ্রতিনিধি বা প্রতিমন্ত্রী প্রকাশ্য দিবালোকে অস্ত্র বহন করলে কিংবা তাকে অস্ত্র দিয়ে আক্রমণ করা হলে, তা অন্যদের জন্য উদাহরণ হয়ে উঠতে পারে। তিনি ভালো উদ্দেশ্যে কাজটি করলেও খারাপ উদ্দেশ্যে অন্য কেউ সেটিকে ব্যবহারের সুযোগ নিতে পারে।’

এর আগে মঙ্গলবার সকালে নগরের চকবাজারের সাফা আর্কেডে পৌরসভা ও ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির এবং নগর জামায়াত আয়োজিত সাবেক সাথী-সদস্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শফিকুর রহমান।

সম্মেলন শেষে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, মাদক সমাজকে শেষ করে ফেলেছে। সংসদে মাদক নিয়ন্ত্রণের আইন পাস হয়েছে। তবে শুধু মাদক নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল করতে চান।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলামত তো ভালো না। একেক জায়গায় গিয়ে সরকারি দলের লোকেরা ঘোষণা দিচ্ছেন, আমাদের দলীয় প্রার্থীদের নির্বাচিত না করলে এখানে কোনো তহবিল বরাদ্দ হবে না, উন্নয়ন হবে না।

নগরের জিইসি কনভেনশন সেন্টারে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভিত্তিহীন বক্তব্য ও অপপ্রচারের জবাব দেওয়ার বিষয়ে শফিকুর রহমান বলেন, কোনো কাঁচা কথার জবাব দেওয়ার মতো সময় আমাদের নেই। আমাদের প্রধান কাজ হলো জনগণের বাস্তব সমস্যার সমাধান করা।

Share this news as a Photo Card


আরো নিউজ

মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা নেতিবাচক নয়, তবে অস্ত্র থাকা উচিত হয়নি: শফিকুর রহমান

20 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা নেতিবাচক নয়, তবে অস্ত্র থাকা উচিত হয়নি: শফিকুর রহমান

20 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com