• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ‘আগের মতো রাজনীতি করতে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন’ ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট, ১০-১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি ১৭ বছরে পা রাখল যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘বাংলা সংলাপ’ বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত ছাত্রলীগের ধর্মঘটের দিন জবিতে শিক্ষকদের উপস্থিতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি ব্যাঙের প্রস্রাব ও বিষ্ঠা কি নাপাক? মেঝে পবিত্র করবেন যেভাবে উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বসছে জনপ্রিয় গানের আসর

টানা ৩ বছর শিক্ষার্থী ভর্তি বন্ধ, ৮৬ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে ফের শোকজ

প্রবাস পোস্ট ডেস্ক / ১৩ টাইম:
আপডেট: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন টেক্সটাইল ও ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার শিক্ষাক্রম পরিচালনাকারী ৮৬টি প্রতিষ্ঠানকে পুনরায় কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে কারিগরি শিক্ষা বোর্ড।

সোমবার (১৯ অক্টোবর) বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে এ নোটিশ প্রকাশ করা হয়।

নোটিশে নিয়ম ভঙ্গকারী এসব প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন কেন বাতিল বা প্রত্যাহার করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে। এর আগে গত ৪ অক্টোবরও প্রথম দফায় প্রতিষ্ঠানগুলোকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল।

কারিগরি বোর্ড জানায়, অভিযুক্ত ৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠান বিগত টানা ৩ বছর ধরে কোনো শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করেনি। প্রতিষ্ঠান অনুমোদনের নীতিমালায় স্পষ্ট উল্লেখ রয়েছে, পরপর তিন বছর কোনো প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি না করা হলে তার পাঠদান অনুমোদন স্বয়ংক্রিয়ভাবে বাতিল যোগ্য বলে গণ্য হবে।

এ ছাড়া, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা পর্যায়ের বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, পাঠদান ও স্বীকৃতি প্রদান সংক্রান্ত নীতিমালা-২০২০’-এর উপনীতি ৫.৪ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল, অবকাঠামো, শিক্ষক-কর্মচারী নিয়োগ, ব্যবস্থাপনা কমিটি, প্রয়োজনীয় যন্ত্রপাতি, পাঠাগার ও অন্যান্য প্রযোজ্য শর্ত পূরণে ব্যর্থ হলে সরকারের অনুমোদনক্রমে বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অনুমতি বাতিল করতে পারবে।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টানা তিন বছর ভর্তি কার্যক্রম বন্ধ থাকায় তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর আগামী ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষ থেকে ভর্তি স্থগিতসহ কেন তাদের অনুমোদন বাতিল বা প্রত্যাহার করা হবে না, সে বিষয়ে আগামী ৭ কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য পুনরায় নির্দেশ দেওয়া হলো।

Share this news as a Photo Card


আরো নিউজ

টানা ৩ বছর শিক্ষার্থী ভর্তি বন্ধ, ৮৬ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে ফের শোকজ

20 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

টানা ৩ বছর শিক্ষার্থী ভর্তি বন্ধ, ৮৬ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানকে ফের শোকজ

20 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com