• বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসকের পূবাইল পূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান নিহত ওমরাহযাত্রীর পরিবারের পাশে ধর্মমন্ত্রী, সন্তানদের শিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ ডাকসু ভিপি সাদিক কায়েমের নেতানিয়াহু জিতুন বা বিরোধীরা, ইসরায়েলের নীতিতে বড় পরিবর্তনের সম্ভাবনা কম ৪৭-১৩ গোলে হারের পর শিরোপার লড়াই, ভারতকে রুখতে কী পরিকল্পনা বাংলাদেশের? হাতে রাইফেল, কোমরে পিস্তল! কানাডায় জায়েদ খানের নতুন লুক ঘিরে কৌতূহল স্ত্রী গর্ভবতী, তাই জানাজায় অংশ নেবেন না—ইসলামে কি এর কোনো ভিত্তি আছে? পুরুষের বন্ধ্যত্বের ৬ লক্ষণ, অবহেলা করলেই বাড়তে পারে ঝুঁকি কাপাসিয়ায় ৫ পূজামণ্ডপ পরিদর্শন, আর্থিক সহায়তা দিলেন যুবদল নেতা: মামুনুর রশিদ প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর ঘিরে চাকরি ফেরত চেয়ে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের অবস্থান

নিহত ওমরাহযাত্রীর পরিবারের পাশে ধর্মমন্ত্রী, সন্তানদের শিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস

প্রবাস পোস্ট ডেস্ক / ১ টাইম:
আপডেট: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের পাশে দাঁড়িয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

পরিবারের স্থায়ী আবাসন ও সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি নিহতের পরিবারকে ব্যক্তিগতভাবে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন ধর্মমন্ত্রী।

বুধবার (২১ অক্টোবর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার শিকার হন বাংলাদেশ থেকে যাওয়া ৪৫ সদস্যের একটি ওমরাহ কাফেলা। এতে বিভিন্ন দেশের নাগরিকদের পাশাপাশি নিহত হন বাংলাদেশের মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি (৪৫)। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুরের বাসিন্দা এবং ওই ওমরাহ কাফেলার দলনেতা ছিলেন। এ ঘটনায় কাফেলার আরও কয়েকজন সদস্য আহত হন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হামলার খবর পাওয়ার পরপরই ধর্মমন্ত্রী ওমরাহ কাফেলার সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। সৌদি আরবে কর্মরত বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে আহতদের উদ্ধার ও চিকিৎসার বিষয়ে উদ্যোগ নেন তিনি।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালেও সার্বক্ষণিকভাবে তাদের খোঁজখবর নেন মন্ত্রী। হামলায় যাত্রীদের লাগেজ হারিয়ে গেলে তার ব্যক্তিগত উদ্যোগে আপ্যায়ন ও নতুন পোশাকের ব্যবস্থা করা হয়। পাশাপাশি দেশে ফেরার টিকিট নিশ্চিত করা এবং নিরাপদ প্রত্যাবর্তনে সরকারের পক্ষ থেকে যোগাযোগ অব্যাহত রাখা হয়।

নিহত নাসরুল্লাহ বদরপুরির পরিবারের খোঁজখবর নেওয়ার পাশাপাশি গত ১৩ অক্টোবর ধর্মমন্ত্রীর পক্ষ থেকে মাওলানা ইয়াকুব ওসমানীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নাঙ্গলকোটের বদরপুরে তার বাড়িতে যায়। এ সময় পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

শহীদের মরদেহ দাফন, পরিবারের স্থায়ী আবাসন ও সন্তানদের শিক্ষার দায়িত্ব পালনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরিবারের সঙ্গে ফোনালাপে মরদেহ জান্নাতুল বাকিতে দাফন অথবা দেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ধর্মমন্ত্রী।

এদিকে, হামলার শিকার ৪৫ সদস্যের ওমরাহ কাফেলার ৩৩ জন সদস্য মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ধর্মমন্ত্রীর নির্দেশনায় তার একান্ত সচিব ছাদেক আহমদ, পরিচালক (হজ) মো. লোকমান হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে তাদের অভ্যর্থনা জানান।

বিমানবন্দরে সাংবাদিকদের ধর্মমন্ত্রীর একান্ত সচিব ছাদেক আহমদ বলেন, সৌদি আরবে আটকে পড়া ওমরাহযাত্রীদের অভ্যর্থনা জানাতে মন্ত্রীর নির্দেশনায় তারা বিমানবন্দরে এসেছেন। ধর্মমন্ত্রী ব্যক্তিগতভাবে দেশে ফেরা যাত্রীদের নৈশভোজের ব্যবস্থা করেছেন। তাদের নিজ নিজ মাদরাসা ও বাসায় নিরাপদে পৌঁছে দিতে পরিবহনেরও ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরও জানান, পরবর্তী সময়েও প্রয়োজনীয় সব সহযোগিতা অব্যাহত রাখবেন ধর্মমন্ত্রী। প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে করণীয় সবকিছু করা হবে।

Share this news as a Photo Card


আরো নিউজ

নিহত ওমরাহযাত্রীর পরিবারের পাশে ধর্মমন্ত্রী, সন্তানদের শিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস

21 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

নিহত ওমরাহযাত্রীর পরিবারের পাশে ধর্মমন্ত্রী, সন্তানদের শিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস

21 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com