• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত ঢাকা-পাবনা রুটে নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর রমজান সামনে রেখে ১০ পণ্য আমদানিতে ৯০ দিনের বাকির সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ‘আগের মতো রাজনীতি করতে বিএনপির আওয়ামী লীগকেই প্রয়োজন’ ইরান যুদ্ধে রক্ষার খরচ মেটাতে মিত্র দেশগুলোর কাছে ক্ষতিপূরণ চাইবেন ট্রাম্প দুই বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট, ১০-১২ দিনের মধ্যে ‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’ হুমকি ১৭ বছরে পা রাখল যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘বাংলা সংলাপ’ বিদেশি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর নয়: হাইকোর্ট মালদ্বীপকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ভারত ছাত্রলীগের ধর্মঘটের দিন জবিতে শিক্ষকদের উপস্থিতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ

প্রবাস পোস্ট ডেস্ক / ১৯ টাইম:
আপডেট: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়ার ঘটনায় এবার দেশটির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ। রোববার (১৮ অক্টোবর) এক বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের বিন আবিয়ার সঙ্গে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম।

পররাষ্ট্র সচিব দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ব্যাপারে সৌদি রাষ্ট্রদূতের কাছে বিস্তারিত জানতে চান। তবে, সম্প্রতি ঘটে যাওয়া এ ঘটনা বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে প্রত্যয় ব্যক্ত করে ঢাকা। এ সময় নির্দিষ্ট দেশে অবস্থানকালে সে দেশের আইনের প্রতি সচেতন থাকার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।

বৈঠকে উভয়পক্ষই বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সহযোগিতামূলক সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করে।

শনিবার (১৭ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে একজন বাংলাদেশি পুরুষ ও এক নারীকে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে এখনো দেশটির কাছ থেকে বিস্তারিত আনুষ্ঠানিক ব্যাখ্যা পায়নি সরকার। তিনি আরও জানান, এ ধরণের দুর্ভাগ্যজনক ঘটনা খুবই অনাকাঙ্ক্ষিত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের বলেন, আমরা এখনও সৌদি সরকারের কাছ থেকে এর ব্যাখ্যা পাইনি।

এর আগে, সৌদি আরবের বিভিন্ন গণমাধ্যম খবর প্রকাশ করে যে, পবিত্র মক্কা নগরীতে একটি মসজিদের ভেতর অনৈতিক কাজ করার অভিযোগে দেশটি দুই বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে।

দেশটির ইন্টেরিয়র মন্ত্রণালয়ের বরাতে গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়, আদালত মসজিদের পবিত্রতা, যে প্রেক্ষাপটে অনৈতিক কাজ করা হয়েছে এবং তাদের অপরাধের গুরুত্ব বিবেচনা করেই এ শাস্তি দিয়েছেন।

মৃত্যুদণ্ড পাওয়া দুইজনের নাম-নজরুল ইসলাম ও সিটি আখতার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, চলতি মাসের ১৪ তারিখ আমরা জানতে পারি সৌদি আরবের আইন অনুযায়ী দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এখন এ বিষয়ে যা জানা দরকার আমরা তা জানতে চেয়েছি।

এ ঘটনার সংবাদ প্রকাশিত হওয়ার পরপরই বাংলাদেশ মিশন তাৎক্ষণিকভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করে।

Share this news as a Photo Card


আরো নিউজ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ

18 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি আরবের কাছে ব্যাখ্যা চাইল বাংলাদেশ

18 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com