• সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে টাকা উত্তোলনের আবেদন, ১৫ অক্টোবর থেকে স্বাভাবিক লেনদেন রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালো রং: চারজনের রিমান্ড মঞ্জুর, দুজনের ৩ দিন করে মালদ্বীপে বাংলাদেশি প্রবাসীর রহস্যজনক মৃত্যু, কক্ষ থেকে মরদেহ উদ্ধারের সময় নিখোঁজ ৩ জন ছাত্রদল নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ২১৯৩ জন এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম: শায়খ সুদাইস সকালে ব্রাশ না করে নাশতা করলে দাঁত ও মাড়ির যেসব ক্ষতি হতে পারে এআই দিয়ে ব্যক্তিগত পছন্দের পডকাস্ট তৈরিতে হাক্সের প্রযুক্তি নিচ্ছে অ্যাপল দুর্গাপূজায় ৩ জোড়া বিশেষ ট্রেন চালু, ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল পাপারাজ্জিদের বাড়াবাড়িতে ক্ষুব্ধ সালমান খান, দিলেন কঠোর আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

বিএনপি এখন বিলুপ্তির পথে: হানিফ

রিপোর্টারের নাম / ৪১৪ টাইম:
আপডেট: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, অতীতের রাজনৈতিক দলগুলোর মত বিএনপিও এখন বিলুপ্তির পথে। তিনি বলেন, বিএনপি এখন আর রাজনৈতিক দল নয়, এটি একটি সন্ত্রাসী দল। তাদের কোন কথা দেশবাসী এখন আমলে নেয় না আর নেয়ার কোন প্রয়োজনও নেই।

নির্বাচন কমিশন যে সিন্ধান্ত নিয়েছেন সেটা সঠিক সিন্ধান্ত। তাই অতীতের রাজনৈতিক দলগুলোর মত বিএনপিও এখন বিলুপ্তির পথে।

আজ শুক্রবার কুষ্টিয়া শিল্পকলা একাডেমী চত্বরে বিভিন্ন কোম্পানীর প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবউল আলম হানিফ এসব কথা বলেন। তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী হওয়া প্রয়োজন।

সরকার গঠিত হয় জনগণের নির্বাচিত প্রতিনিধির দ্বারা। যদি নির্বাচনই না হয় তাহলে জনপ্রতিনিধি নির্বাচিত হবে কি ভাবে? সে জন্য নির্বাচন অপরিহার্য। তিনি বলেন, বিএনপি নেতা তারেক রহমানের কোন রাজনৈতিক অভিজ্ঞতা নেই। মা প্রধানমন্ত্রী ছিলেন।

সেই প্রভাব খাটিয়ে দুর্নীতি, খুন, হত্যা আর লুটপাটই ছিল তার মুল কাজ। মানুষের সম্পদ নষ্ট করা, ট্রেনে-বাসে আগুণ দেয়াই বিএনপির কাজ।

এধরণের একটি সন্ত্রাসী দলকে জনগণের উচিত প্রতিহত করা। এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শেখ হাসান মেহেদী, সাংগঠনিক সম্পাদক মাযহারুল আলম সুমন, আমজাদ হোসেন রাজুসহ দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

বিএনপি এখন বিলুপ্তির পথে: হানিফ

15 December 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

বিএনপি এখন বিলুপ্তির পথে: হানিফ

15 December 2023
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com