• সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুরে নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, ভুয়া চিকিৎসক পরিচয়ধারী গ্রেপ্তার টঙ্গীতে সাংবাদিক রিপনকে অপহরণ-নির্যাতনের অভিযোগ, দাবি ১ কোটি টাকা চাঁদা কালীগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১ গিয়াস কামাল, আতাউস সামাদরা ছিলেন সত্যনিষ্ঠ ও আপসহীন সাংবাদিক’ পাঁচ শহরে পুকুর দখল-ভরাট বন্ধে হাইকোর্টের নির্দেশ, গঠন হচ্ছে মনিটরিং কমিটি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সব কার্যালয় শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা দেরিতে আয়কর রিটার্ন জমা দিলে কত জরিমানা? জানুন অনলাইনেই প্রাথমিক শিক্ষকদের প্রথমবার পারস্পরিক বদলির সুযোগ, দুই শিক্ষকের বিদ্যালয় পরিবর্তন মালদ্বীপে যাওয়ার ১৫ দিনের মাথায় বাংলাদেশি যুবকের মৃত্যু বঙ্গোপসাগরে শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বুধবার আঘাত হানার শঙ্কা

গাজীপুরে গ্রীন হসপিটালে নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন

রিপোর্টারের নাম / ৮ টাইম:
আপডেট: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

গাজীপুরে শুভ উদ্বোধন হলো গ্রীন হসপিটালের নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিট(SCANU) শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে গ্রীন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে চালু হয়েছে নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিট (SCANU)। এর মাধ্যমে অসুস্থ ও ঝুঁকিপূর্ণ নবজাতকদের বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদানের সুযোগ তৈরি হলো। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে গাজীপুরের জয়দেবপুর রেলক্রসিং সংলগ্ন গ্রীন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে নবনির্মিত এ ইউনিটের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ডা. মাজহারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের (ডেন্টাল) পরিচালক ডা. মোহাম্মদ আলী আকবর পলান, শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম কামাল, সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. খলিলুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. মো. এনামুল হক ও সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ খাইরুজ্জামান। এ ছাড়া গাজীপুর প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. বখতিয়ার উপস্থিত ছিলেন।

 

গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গ্রীন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবের স্বত্বাধিকারী মোহাম্মদ ইসমাইল মোল্লা। এছাড়া গাজীপুর জেলা,উপজেলা ও মহানগরে হাসপাতাল এসোসিয়েশন এর সভাপতি, সাধারণ সম্পাদক সহ গাজীপুরের বিভিন্ন হাসপাতাল মালিক, প্রতিনিধি ও বিভিন্ন মসজিদে খতিব সময় উপস্থিত গাজীপুরে গ্রীন হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে SCANU চালুর ফলে স্থানীয়ভাবে নবজাতকের বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

 

এতে নবজাতকের চিকিৎসার জন্য দূরবর্তী হাসপাতালে যাওয়ার প্রয়োজন কিছু ক্ষেত্রে কমতে পারে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসা পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। নবজাতকের সুস্থতা নিশ্চিত করতে সময়মতো চিকিৎসা, দক্ষ জনবল, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম এবং সংক্রমণ প্রতিরোধব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব সেবার সমন্বিত বাস্তবায়নের মাধ্যমে নবজাতকের চিকিৎসার মান উন্নয়নে ইউনিটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠান শেষে নবজাতকদের সুস্বাস্থ্য, হাসপাতালের উত্তরোত্তর সাফল্য এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card


আরো নিউজ

গাজীপুরে গ্রীন হসপিটালে নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন

25 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

গাজীপুরে গ্রীন হসপিটালে নবজাতক বিশেষ পরিচর্যা ইউনিটের উদ্বোধন

25 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com