• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
টঙ্গীর ইজতেমা মাঠ নিয়ে আলেমদের দুই দফা দাবি টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, ঘাতক গাড়ি অজ্ঞাত রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের জোরালো ভূমিকা চাইলেন শামা ওবায়েদ ঠাকুরগাঁও-১ আসনে কারচুপি হলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি গোলাম পরওয়ারের সাইবার নিরাপত্তা শঙ্কায় টানা তৃতীয় দিন বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট নাগরী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় বিএনপি নেতা রহিম সরকার প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিবের পরিচয়ে প্রতারণা, নাটোরে গ্রেপ্তার ১ ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৩৬ বাংলাদেশি ফিরছেন দেশে ২৬ অক্টোবর সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে আগামীকাল আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ চট্টগ্রামে অংকুর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ১০ হাজারের বেশি শিক্ষার্থী

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, ঘাতক গাড়ি অজ্ঞাত

নিজস্ব প্রতিনিধি / ১৪ টাইম:
আপডেট: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

গাজীপুরের টঙ্গীতে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন তপন চন্দ্র দাস (৫০) ও তার ছেলে লিখন চন্দ্র দাস (২০)। তাদের বাড়ি শেরপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়া এলাকায়। তারা গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা ২৭ নম্বর চৌরাস্তা এলাকার মিজানের বাড়িতে ভাড়া থাকতেন। পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ভোরে গাজীপুর বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেলসংলগ্ন মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে গুরুতর আহত হন।

 

খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে আহত দুজনকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিখন চন্দ্র দাসকে মৃত ঘোষণা করেন। তার বাবা তপন চন্দ্র দাসকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Share this news as a Photo Card


আরো নিউজ

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, ঘাতক গাড়ি অজ্ঞাত

24 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু, ঘাতক গাড়ি অজ্ঞাত

24 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com