• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাশিমপুরে গোবিন্দবাড়ী একতা যুব সংঘের উদ্যোগে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সম্পন্ন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক ডা. কামরুল ইসলাম বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি জুবাইদা রহমানের আহ্বান টঙ্গীতে শিশুর নিপীড়ন: দেশেই আছেন বাবা রুমি, চাইলেন আগাম জামিন আইজিপির ক্রসফায়ার নিয়ে বক্তব্য আতঙ্কজনক, সরকারের প্রতি হুঁশিয়ারি মামুনুল হকের তৈরি পোশাকের মতো বাংলাদেশের কসমেটিকস খাতও হতে পারে রপ্তানি আয়ের বড় উৎস বাংলাদেশের সঙ্গে শিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে আগ্রহী চীনের ইউনান বিশ্ববিদ্যালয় ঘূর্ণিঝড় অর্ণব অতি প্রবল, দিঘা-মন্দারমণিতে সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের এক কিলোমিটার যানবাহনমুক্ত, নতুন রূপে সাজানোর উদ্যোগ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লক্ষ্য, ৬ টেস্ট নিয়ে ভাবছেন না শান্ত

চোখে ফলস আইল্যাশ বা কৃত্রিম পাপড়ি পরিধান করা কি জায়েজ?

ধর্ম ডেস্ক / ৩ টাইম:
আপডেট: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

প্রশ্ন: চোখে ফলস আইল্যাশ বা কৃত্রিম পাপড়ি পরিধান করা কি জায়েজ?

উত্তর: চোখের পাপড়ি যদি কোনো অসুস্থতা বা দুর্ঘটনার কারণে উঠে যায়, তাহলেও কৃত্রিম পাপড়ি ব্যবহার করা জায়েজ। তবে কৃত্রিম পাপড়ি যেন অজুর পানি চামড়া পর্যন্ত পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক না হয় বা অজুর সময় যেন সেগুলো খুলে রেখে অজু করা যায় সেদিকে লক্ষ রাখতে হবে।

কিন্তু স্বাভাবিক সুন্দর নখ ও পাপড়ি আছে এমন কোনো নারী শুধু সৌন্দর্যবর্ধনের জন্য কৃত্রিম পাপড়ি ব্যবহার করতে পারবে কি না এ ব্যাপারে আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। কোনো কোনো আলেমের মতে কৃত্রিম নখ ও পাপড়ি ব্যবহার নারীদের অন্যান্য অলঙ্কার পরিধানের মতো এবং জায়েজ।

কিন্তু অনেক আলেম কৃত্রিম নখ ও পাপড়ি ব্যবহারকে শরীরের জন্য ক্ষতিকর হওয়ার কারণে এবং ‘আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন’ গণ্য করে নাজায়েজ বলেছেন। তারা বলেন, কৃত্রিম পাপড়ি ব্যবহার পরচুলা ব্যবহারের মতোই। আল্লাহর রাসুল (সা.) পরচুলা পরতে নিষেধ করেছেন। রাসুল (সা.) বলেন, আল্লাহ তাআলা সে সব নারীদের লানত করেন যারা নিজেরা পরচুলা পরে বা পরায়, অঙ্গ-প্রত্যঙ্গে উল্কি অঙ্কন করে বা করায়। (সহিহ বুখারি: ৫৯৩৩)

অন্য একটি হাদিসে রাসুল সা. ভ্রু উপড়ে ফেলা, দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করা ইত্যাদি রূপচর্চাকে আল্লাহর সৃষ্টির মধ্যে বিকৃতি গণ্য করে এগুলো যারা করে তাদের অভিশপ্ত বলেছেন। রাসুল সা. বলেন, আল্লাহ ওই সব নারীকে লানত করেছেন, যারা উল্কি অঙ্কন করে বা করায়, যারা সৌন্দর্যের জন্য ভ্রূ উপড়ে ফেলে ও দাঁতের মাঝে ফাঁক সৃষ্টি করে; এরা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি ঘটিয়েছে। (সহিহ বুখারি: ৪৮৮৬)

তাই কেউ কেউ জায়েজ বললেও মুসলিম পরহেজগার নারীদের উচিত আল্লাহর দেওয়া স্বাভাবিক সৌন্দর্য ও সাধারণ রূপচর্চায় সন্তুষ্ট থাকা। এ সব ক্ষতিকর অতিরিক্ত রূপচর্চা থেকে দূরে থাকাই কল্যাণকর।

Share this news as a Photo Card


আরো নিউজ

চোখে ফলস আইল্যাশ বা কৃত্রিম পাপড়ি পরিধান করা কি জায়েজ?

27 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

চোখে ফলস আইল্যাশ বা কৃত্রিম পাপড়ি পরিধান করা কি জায়েজ?

27 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com