• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
শ্রীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন, মসজিদসহ পুড়ল একাধিক দোকান তিতাস গ্যাসক্ষেত্রে ৫৯২ কোটি টাকায় খনন হবে ২ কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে খাগড়াছড়ি পৌঁছালেন ৩ হাজার পর্যটক মালয়েশিয়ায় একটি অফিস থেকে ২০টির বেশি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার, তদন্তে কর্তৃপক্ষ দেশের বাজারে আবারও কমল স্বর্ণের দাম, ভরিতে কমেছে ১,৬৯১ টাকা নতুন দল নয়, ‘সমমনা ইসলামি দল’ ব্যানারে ঐক্যবদ্ধ হচ্ছেন ৭ দল আয়নাঘর থেকে ক্রসফায়ার: বিচারের শেষ পর্যায়ে একাধিক মামলা, রায়ের অপেক্ষায় স্বজনরা এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন নতুন পে-স্কেল, তবে কার্যকরে দেরি ট্রফি জিততে চাই শুধু মুখে, কাজে প্রমাণ নেই: হৃদয় জানাজার নামাজে হাত তোলার নিয়ম কী, জানুন ইসলামি বিধান

জানাজার নামাজে হাত তোলার নিয়ম কী, জানুন ইসলামি বিধান

ধর্ম ডেস্ক / ২ টাইম:
আপডেট: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

প্রশ্ন: জানাজার নামাজে শুধু প্রথম তাকবিরে হাত ওঠাতে হয় নাকি প্রতি তাকবিরেই কি হাত ওঠাতে হয়?

উত্তর: জানাজার নামাজে প্রথম তাকবির বলার সময় অন্যান্য নামাজ শুরুর মতো কান পর্যন্ত হাত উঠিয়ে নাভির ওপর হাত বাঁধবেন। বাকি তাকবিরগুলোতে হাত ওঠাবেন না, নাভির ওপর হাত বেঁধে রাখবেন।

জানাজা শেষে কখন হাত ছাড়তে হবে এ বিষয়ে আলেমদের দুটি মত পাওয়া যায়। অনেকে বলেছেন, চতুর্থ তাকবিরের পর উভয় হাত ছেড়ে দেবে। আরেকটি মত হলো, উভয় দিকে সালাম ফেরানোর পর হাত ছাড়বে। দুইটি মতই শুদ্ধ, যে কোনোটির উপর আমল করা যায়।

জানাজার নামাজে দাঁড়িয়ে ‍নিয়ত করে চারটি তাকবির বলা ওয়াজিব। তাকবির পরবর্তী সানা, দরুদ ও দোয়া পড়া সুন্নত। জানাজার নামাজে প্রথম তাকবিরের পর সানা পড়বেন। দ্বিতীয় তাকবিরের পর দরুদে ইবরাহিম পড়বেন। তৃতীয় তাকবির দিয়ে হাদিসে বর্ণিত দোয়াসমূহের মাধ্যমে মৃত ব্যক্তির জন্য দোয়া করবেন। চতুর্থ তাকবির দিয়ে যথাক্রমে ডানে ও বামে সালাম ফিরানোর মাধ্যমে জানাযার নামাজ শেষ করবেন।

এক মুসলামানের ওপর আরেক মুসলমানের অন্যতম হক হলো সে তার জানাজার নামাজ আদায় করবে, তাকে সমাহিত করবে।

রাসুল (সা.) বলেন, এক মুসলিমের ওপর অপর মুসলিমের হক পাঁচটি: সালামের জবাব দেওয়া, অসুস্থ হলে দেখতে যাওয়া, তার জানাজার সঙ্গে যাওয়া, দাওয়াত কবুল করা এবং তার হাঁচির জবাব দেওয়া। (সহিহ বুখারি: ১২৪০, সহিহ মুসলিম: ২১৬২)

মুসলমান মৃতের জন্য জানাজা পড়া ফরজে কেফায়া বা মুসলমান সমাজের আবশ্যকীয় কর্তব্য অর্থাৎ কয়েকজন জানাজা পড়লে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, কেউ না পড়লে সবাই গুনাহগার হবে।

Share this news as a Photo Card


আরো নিউজ

জানাজার নামাজে হাত তোলার নিয়ম কী, জানুন ইসলামি বিধান

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

জানাজার নামাজে হাত তোলার নিয়ম কী, জানুন ইসলামি বিধান

22 October 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com