• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইকবাল সোবহান ও রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়ার কারণ জানাল পুলিশ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা হাজিরা না দেওয়ায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আদালতের ইনানীতে ভাড়া বাসা থেকে হোটেল স্পাকর্মীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অজানা ‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—আসিফ মাহমুদের পোস্ট ঘিরে আলোচনা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মো. আশিক সাঈদ সাত কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি পুনর্মূল্যায়নের ফল প্রকাশে বিলম্ব, উদ্বেগে শিক্ষার্থীরা দীপাবলির আগে কলকাতায় বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, ১৯ কেজির সিলিন্ডার ২৯৭১ রুপি মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে তিন বিশেষ অভিযান, আটক ৪ হাজারের বেশি জানসেনকে সরিয়ে টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন স্টার্ক, উন্নতি নাঈম-শরিফুলেরও

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

প্রবাস পোস্ট ডেস্ক / ২ টাইম:
আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দুপুর ১টা ৪৫ মিনিট থেকে এই দাম কার্যকর হয়েছে।

এতে বলা হয়, বুধবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে অলঙ্কারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে উল্লেখ করে বাজুস জানায়, স্বর্ণালঙ্কার ও রৌপলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। তবে এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ বিক্রয়মূল্য কার্যকর থাকবে।

Share this news as a Photo Card


আরো নিউজ

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com