• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার শুনানি আজ জামিনে কারামুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান এখন বিকাশ অ্যাপেই পরিশোধ করা যাবে ট্রাফিক মামলার জরিমানা আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, নতুন করে ৫০ কারখানা ছুটি ‘নাহিদ ইসলামের ভক্ত আমি’, এনসিপির অনুষ্ঠানে বললেন আসিফ আকবর অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র আঘাত, বাতাসের গতি ১২০ কিলোমিটার সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য ২৫ বিষয়ে নির্দেশনা, জেনে নিন করণীয় ও বর্জনীয় শেকৃবির গবেষণার মাঠে সচিবালয় নির্মাণ বন্ধের দাবি, শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসরে ম্যাক্সওয়েল, খেলবেন বিগ ব্যাশে

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

প্রবাস পোস্ট ডেস্ক / ১০ টাইম:
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

শিল্পাঞ্চল আশুলিয়ায় আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকেই পোশাক শ্রমিক ও পুলিশের মধ্য ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, বিপরীতে ইটপাটকেল ছুড়ে প্রতিরোধ গড়ার চেষ্টা চালাচ্ছেন আন্দোলনরত শ্রমিকরা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জলকামান।

মঙ্গলবার সকাল ৮টার পর থেকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া, নরসিংহপুর, নিশ্চিন্তপুর কারখানার শ্রমিকরা শারমিন গ্রুপের সামনে জড়ো হন। এ সময় শ্রমিক ও পুলিশদের মাঝে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আবু তালেব বলেন, সকাল থেকেই শ্রমিকরা ইটপাটকেল নিক্ষেপ করছে। আমরা তাদের ছত্রভঙ্গ করে দিয়েছি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮টার পর আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের নরসিংহপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। হা-মীম গ্রুপসহ আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা এসে শারমিন গ্রুপের কারখানার প্রধান ফটকের সামনে জড়ো হতে শুরু করে। একপর্যায়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প বিভিন্ন প্লাস্টিক জাতীয় জিনিসে আগুন লাগিয়ে বিক্ষোভ শুরু করে। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ধাওয়া দেয়। পুলিশের ধাওয়ার মুখে শ্রমিকরা সংগঠিত হয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

ধাওয়া-পাল্টাধাওয়ার কারণে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হয় ও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও নিরাপত্তা জোরদারে শিল্পাঞ্চলের বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ, শিল্প পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। নরসিংহপুর এলাকায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে পুলিশের জলকামান।

Share this news as a Photo Card


আরো নিউজ

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com