• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ইকবাল সোবহান ও রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে নেওয়ার কারণ জানাল পুলিশ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা হাজিরা না দেওয়ায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আদালতের ইনানীতে ভাড়া বাসা থেকে হোটেল স্পাকর্মীর মরদেহ উদ্ধার, মৃত্যুর কারণ অজানা ‘আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ’—আসিফ মাহমুদের পোস্ট ঘিরে আলোচনা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মো. আশিক সাঈদ সাত কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ইংরেজি পুনর্মূল্যায়নের ফল প্রকাশে বিলম্ব, উদ্বেগে শিক্ষার্থীরা দীপাবলির আগে কলকাতায় বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, ১৯ কেজির সিলিন্ডার ২৯৭১ রুপি মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের ধরতে তিন বিশেষ অভিযান, আটক ৪ হাজারের বেশি জানসেনকে সরিয়ে টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন স্টার্ক, উন্নতি নাঈম-শরিফুলেরও

হাজিরা না দেওয়ায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আদালতের

প্রবাস পোস্ট ডেস্ক / ২ টাইম:
আপডেট: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

উত্তরা ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় হাজিরা না দেওয়ায় চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রাহমান এ আদেশ দেন। আদালতে হাজির না থাকায় জামিন আবেদন নাকচ করে পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। ২০২২ সালের জুলাই মাসে নাসির উদ্দিন পরীমনির বিরুদ্ধে মারধর, ভাঙচুর, হত্যাচেষ্টা ও হুমকির অভিযোগ এনে মামলাটি করেন।

মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ২০২২ সালের ১৮ জুলাই ঢাকার আদালতে নালিশি মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ। মামলায় তিনি অভিযোগ করেন, ২০২১ সালের ৮ জুন পরীমনি ও তার সহযোগীরা সাভারের বোট ক্লাবে ঢুকে ওয়াশরুম ব্যবহার করেন। পরে ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। রাত ১টা ১৫ মিনিটের দিকে ক্লাব ত্যাগ করার সময় পরীমনি তাকে ডাক দেন। পরে একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনা মূল্যে দেওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় পরীমনি তাকে গালমন্দ করেন। একপর্যায়ে পরীমনি হত্যাচেষ্টার জন্য একটি গ্লাস ছুড়ে মারেন, যা তার মাথায় ও বুকে লাগে।

মামলাটি তদন্ত করে গত বছরের এপ্রিলে পরীমনি ও ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমির বিরুদ্ধে সিজেএম আদালতে প্রতিবেদন জমা দেয় পিবিআই। পুলিশ ও আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, জুনায়েদের বিরুদ্ধে ব্যবসায়ী নাসিরকে মারধর করার অভিযোগের সত্যতা তদন্তে পায় পিবিআই। অপর দিকে পরীমনির ছোড়া মদের গ্লাসে নাসিরের আঘাত লাগার ঘটনার সত্যতাও পেয়েছে পিবিআই।

Share this news as a Photo Card


আরো নিউজ

হাজিরা না দেওয়ায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আদালতের

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

হাজিরা না দেওয়ায় পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি আদালতের

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com