• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ব্যাঙের প্রস্রাব ও বিষ্ঠা কি নাপাক? মেঝে পবিত্র করবেন যেভাবে উত্তম কুমারের জন্মশতবর্ষে ঢাকায় বসছে জনপ্রিয় গানের আসর বিউটি ব্লগ থেকে দেশের বড় অনলাইন বিউটি প্ল্যাটফর্ম, যেভাবে এগিয়েছে সাজগোজ ২০ হাজারের ফোনেই সব কাজ, তবু লাখ টাকার স্মার্টফোন কেন কেনেন মানুষ? চীনের আধিপত্য কমাতে মিয়ানমারের বিরল খনিজে নজর যুক্তরাষ্ট্রের ঝিনাইদহের সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে রিট ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা ময়মনসিংহে শহীদ সাগরের স্মৃতিস্তম্ভে আগুন, তিনজন গ্রেপ্তার ‘জুলাই জঙ্গি’ বলে ঢাবি ছাত্রশক্তির সভাপতি হাসিবের ওপর চাপাতি হামলার অভিযোগ মালয়েশিয়ার পেনাংয়ে হাইকমিশনের কনস্যুলার ক্যাম্প, সেবা পেলেন ৪ শতাধিক বাংলাদেশি

দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি

প্রবাস পোস্ট ডেস্ক / ৮ টাইম:
আপডেট: সোমবার, ২ নভেম্বর, ২০২৬

দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম বাড়ানো হয়েছে তিন হাজার ২৬৬ টাকা।

সোমবার (২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। গতকাল রোববার এ দাম ছিল ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৫০০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ২১৬ টাকা।

Share this news as a Photo Card


আরো নিউজ

দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি

02 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

দেশে আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বৃদ্ধি

02 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com