• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার শুনানি আজ জামিনে কারামুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান এখন বিকাশ অ্যাপেই পরিশোধ করা যাবে ট্রাফিক মামলার জরিমানা আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ৩০ হাজার টাকা বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, নতুন করে ৫০ কারখানা ছুটি ‘নাহিদ ইসলামের ভক্ত আমি’, এনসিপির অনুষ্ঠানে বললেন আসিফ আকবর অন্ধ্র উপকূলে ঘূর্ণিঝড় ‘মুরাসু’র আঘাত, বাতাসের গতি ১২০ কিলোমিটার সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য ২৫ বিষয়ে নির্দেশনা, জেনে নিন করণীয় ও বর্জনীয় শেকৃবির গবেষণার মাঠে সচিবালয় নির্মাণ বন্ধের দাবি, শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসরে ম্যাক্সওয়েল, খেলবেন বিগ ব্যাশে

হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার শুনানি আজ

প্রবাস পোস্ট ডেস্ক / ১ টাইম:
আপডেট: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার শুনানি আজ মঙ্গলবার (৩ নভেম্বর)। গত ২৭ সেপ্টেম্বরের পর ৩৭ দিন পেরিয়ে আবারও আদালতে উঠছে আলোচিত মামলাটি।

তবে নির্ধারিত এই সময়ে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে পারবে কি না, তা নিয়ে রয়েছে অপেক্ষা। মামলার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

অন্যদিকে হাদি হত্যার দ্রুত বিচার নিশ্চিত করতে সরকারকে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইনকিলাব মঞ্চ। নির্ধারিত সময়ের মধ্যে বিচার সম্পন্ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা। এমন পরিস্থিতিতে আজকের শুনানিতে সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।

আদালত সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা সেদিন প্রতিবেদন জমা দিতে পারেননি। পরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন দিন হিসেবে ৩ নভেম্বর ধার্য করেন। এর আগে গত ২০ আগস্টও প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। তদন্ত শেষ না হওয়ায় সেদিনও সময় বাড়ানো হয়।

আদালত সূত্র ও মহানগর প্রসিকিউশন বিভাগের তথ্য অনুযায়ী, অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় এ নিয়ে ২০ বারের মতো পেছানোর কথা জানা গেছে।

মামলাটির তদন্ত প্রথমে করেছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ৬ জানুয়ারি তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। এতে ফয়সাল করিম মাসুদকে প্রধান আসামি করা হয়। সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীসহ আরও কয়েকজনের নামও অভিযোগপত্রে ছিল।

তবে ডিবির দেওয়া অভিযোগপত্রে সন্তুষ্ট হননি মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের তৎকালীন সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। গত ১৫ জানুয়ারি তিনি অভিযোগপত্রের বিরুদ্ধে আদালতে নারাজি আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন। এরপর তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

ডিবির অভিযোগপত্রে বলা হয়েছিল, রাজনৈতিক প্রতিহিংসার কারণে হাদিকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করা এবং ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরির বিষয়টিও হত্যাকাণ্ডের উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়। তবে বাদীর নারাজির পর আদালতের নির্দেশে সিআইডি নতুন করে তদন্ত শুরু করে। ফলে অধিকতর তদন্তে হত্যাকাণ্ডের পরিকল্পনা, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা এবং আগের তদন্তে উঠে না আসা কোনো তথ্য পাওয়া যায় কি না, তা মামলার পরবর্তী অগ্রগতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সিআইডির তদন্ত চলাকালে মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ফয়সাল রুবেল আহমেদকে গ্রেফতার করা হয়। তাকে দুই দফায় মোট ১২ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ড শেষে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালের ১২ ডিসেম্বর নির্বাচনি প্রচারণা শেষে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাচ্ছিলেন শরিফ ওসমান হাদি। দুপুর ২টা ২০ মিনিটে পল্টন মডেল থানার বক্স কালভার্ট এলাকায় তার অটোরিকশা পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন মডেল থানায় হত্যাচেষ্টা মামলা করেন আবদুল্লাহ আল জাবের। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।

বিচারের দাবিতে মাঠে ইনকিলাব মঞ্চ

মামলার তদন্তের পাশাপাশি শহীদ শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির পক্ষ থেকে তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে পথসভা ও বিক্ষোভ মিছিল করছেন সংগঠনটির নেতাকর্মীরা।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের বলেন, আগামী ১৮ ডিসেম্বরের মধ্যে শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। আমরা রাজপথ ছাড়ছি না। পরবর্তী সিদ্ধান্ত নেবে জনগণ।

এসময় তিনি সরকারের প্রতি নির্ধারিত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সংগঠনটির সূত্রে জানা গেছে, ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি নিয়ে বর্তমানে খাগড়াছড়িতে অবস্থান করছেন নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) হেয়াকো বাসস্ট্যান্ড, রামগড়, মাটিরাঙ্গা হয়ে খাগড়াছড়ির হাদি চত্বরে কর্মসূচি পালনের সূচি রয়েছে।

ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সংশ্লিষ্ট আইনজীবীরা বলছেন, ঘোষিত ১৮ ডিসেম্বরের সময়সীমার মধ্যে মামলার তদন্ত, অভিযোগপত্র দাখিল ও বিচারিক প্রক্রিয়া কতদূর এগোয়, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

কারণ, অধিকতর তদন্ত প্রতিবেদন জমা না পড়া পর্যন্ত মামলার পরবর্তী বিচারিক পদক্ষেপে অগ্রসর হওয়া সম্ভব নয়। আজকের শুনানিতে সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারে কি না, নাকি তদন্তের অগ্রগতি জানিয়ে আরও সময় চাইবে, সেদিকেই নজর রয়েছে।

প্রতিবেদন দাখিল হলে আদালত পরবর্তী আইনি পদক্ষেপ নির্ধারণ করবেন। আর প্রতিবেদন জমা না পড়লে তদন্তের জন্য নতুন সময় নির্ধারণ করা হতে পারে।

Share this news as a Photo Card


আরো নিউজ

হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার শুনানি আজ

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন জমার শুনানি আজ

03 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com