• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুষ্টিয়ায় বাড়ির সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত স্কুলছাত্র ঢাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেপ্তার ১৫ জুলাই আন্দোলনের দাবি সরকার পূরণ করেছিল: ট্রাইব্যুনালে পলকের আইনজীবী হাদিকে স্মরণ করে কাঁদলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, কাঁদলেন মাঠে বসা যুবকও পাকিস্তানে নিজ বাড়িতে টিভি উপস্থাপিকার গুলিবিদ্ধ মরদেহ, স্বামী আটক কাতারে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ২৮৬ টাকা কম হলেও সরকারি গ্যাস নিতে অনীহা, নেপথ্যে ক্রসফিলিং বিতর্ক জয়ের চোটে চার বছর পর টেস্ট দলে ফিরলেন নাঈম শেখ টঙ্গীতে ৯ বছরের মাদরাসাছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেপ্তার ডিজিটাল বা ইলেকট্রিক তাসবিহ দিয়ে জিকির করা কি বিদআত?

ডিজিটাল বা ইলেকট্রিক তাসবিহ দিয়ে জিকির করা কি বিদআত?

ধর্ম ডেস্ক / ২ টাইম:
আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

প্রশ্ন: ডিজিটাল বা ইলেকট্রিক তাসবিহ দিয়ে জিকির করা কি বিদআত?

উত্তর: তাসবিহ পাঠ করা বা জিকির করার সুন্নাহ পদ্ধতি হলো আঙুলে গুণে জিকির করা। রাসুল (সা.) আঙুলে গুনে জিকির করতেন। আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেছেন, আমি নবীজিকে (সা.) নিজের হাতে গুণে গুণে তাসবিহ পাঠ করতে দেখেছি। (সুনান তিরমিজি: ৩৪৮৬)

অন্য একটি হাদিসে বর্ণিত আছে, নবীজি (সা.) সাহাবিদের আঙুলে গুনে তাসবিহ পাঠ করার নির্দেশও দিয়েছেন এবং বলেছেন আখেরাতে এই আঙুলগুলো আল্লাহর দরবারে তার আমলের ব্যাপারে সাক্ষ্য দেবে।

ইউসাইরা বিনকে ইয়াসির (রা.) বলেন, নবী (সা.) একদিন নারী সাহাবিদের উদ্দেশে বললেন, তোমরা আঙুলে গুনে গুনে তাসবিহ পাঠ কর; এগুলোকে জিজ্ঞাসা করা হবে এবং তারা সাক্ষ্য দেবে। (সুনান তিরমিজি: ৩৪৮৬)

তবে প্রচলিত তাসবিহ ও ডিজিটাল বা ইলেকট্রিক তাসবিহ ব্যবহার করাও জায়েজ, বিদআত নয়। কারণ নবীজির সাহাবিদের অনেকে আঙুল ছাড়া খেজুরের বিচি বা পাথরকুচি গুণে জিকির করেছেন এরকম তথ্যও পাওয়া যায়। হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস (রা.) সম্পর্কে বর্ণিত আছে, তিনি খেজুরের বিচি ও পাথরকুচি গুনে তাসবিহ জপতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা: ২/২৮২)

এছাড়া আরেকটি হাদিসে বর্ণিত রয়েছে, একবার রাসুল (সা.) একজন নারী সাহাবিকে খেজুরের বিচি বা পাথরকুচি গুণে তাসবিহ জপতে দেখেও এভাবে তাসবিহ জপতে নিষেধ করেননি। (সুনান তিরমিজি: ২/১৯৭)

ইবনে তাইমিয়া (রহ.) বলেন, আঙুলে গুনে তাসবিহ পাঠ করা সুন্নাহ, তাসবিহ জাতীয় কিছুতে গুণে জিকির করাও বৈধ ও ভালো কাজ, যেহেতু সাহাবিদের কেউ কেউ এভাবেও জিকির করতেন। (মাজমুআ ফাতাওয়া ইবনে তাইমিয়া: ২২/৫০৬)

Share this news as a Photo Card


আরো নিউজ

ডিজিটাল বা ইলেকট্রিক তাসবিহ দিয়ে জিকির করা কি বিদআত?

09 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

ডিজিটাল বা ইলেকট্রিক তাসবিহ দিয়ে জিকির করা কি বিদআত?

09 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com