• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুষ্টিয়ায় বাড়ির সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত স্কুলছাত্র ঢাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেপ্তার ১৫ জুলাই আন্দোলনের দাবি সরকার পূরণ করেছিল: ট্রাইব্যুনালে পলকের আইনজীবী হাদিকে স্মরণ করে কাঁদলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, কাঁদলেন মাঠে বসা যুবকও পাকিস্তানে নিজ বাড়িতে টিভি উপস্থাপিকার গুলিবিদ্ধ মরদেহ, স্বামী আটক কাতারে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ২৮৬ টাকা কম হলেও সরকারি গ্যাস নিতে অনীহা, নেপথ্যে ক্রসফিলিং বিতর্ক জয়ের চোটে চার বছর পর টেস্ট দলে ফিরলেন নাঈম শেখ টঙ্গীতে ৯ বছরের মাদরাসাছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেপ্তার ডিজিটাল বা ইলেকট্রিক তাসবিহ দিয়ে জিকির করা কি বিদআত?

পাকিস্তানে নিজ বাড়িতে টিভি উপস্থাপিকার গুলিবিদ্ধ মরদেহ, স্বামী আটক

আন্তর্জাতিক ডেস্ক / ৭ টাইম:
আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাড়ি থেকে দেশটির বেসরকারি এক টেলিভিশন চ্যানেলের উপস্থাপিকা রাবিয়া আহসানের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের এই ঘটনায় ওই নারীর স্বামী আহসান তাহিরকে হেফাজতে নিয়েছে পুলিশ। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রও জব্দ করা হয়েছে।

রোববার পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ৪১ বছর বয়সী রাবিয়াকে রোববার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে নিজ ঘরে গুলি চালিয়ে হত্যা করা হয়। এই ঘটনার সময় একই বাড়িতে তার সঙ্গে থাকা মা ও বোন ঘরের বাইরে ছিলেন।

গুলির শব্দ শুনে রাবিয়ার বোন আলভিনা দ্রুত শোবার ঘরে ছুটে যান। সেখানে গিয়ে তিনি রাবিয়াকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তার স্বামীর হাতে একটি পিস্তল ছিল।

এই হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে। পুলিশ বলছে, ওই নারীর ঘাড়ের নিচে গুলির ক্ষত এবং পিঠের ডান দিকে আরও একটি ক্ষত শনাক্ত করা হয়েছে।

পাঞ্জাব ফরেনসিক সায়েন্স অথরিটি (পিএফএসএ) ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পয়েন্ট ৩০ বোরের একটি পিস্তল ও গুলি উদ্ধার করেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন বলেছে, আহসানের বাড়ির এক পুরুষ গৃহকর্মী পুলিশকে জানান, দুর্ঘটনাবশত চালানো গুলিতে রাবিয়া মারা গেছেন বলে দাবি করেছেন তাহির।

জিজ্ঞাসাবাদে তাহির পিস্তলের বৈধ লাইসেন্স বা অনুমতিপত্র দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় পাকিস্তান দণ্ডবিধির (পিপিসি) ৩০২ ধারায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

দেশটির ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি এই হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

সূত্র: ডন।

Share this news as a Photo Card


আরো নিউজ

পাকিস্তানে নিজ বাড়িতে টিভি উপস্থাপিকার গুলিবিদ্ধ মরদেহ, স্বামী আটক

09 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

পাকিস্তানে নিজ বাড়িতে টিভি উপস্থাপিকার গুলিবিদ্ধ মরদেহ, স্বামী আটক

09 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com