• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাংবাদিক পরিচয় দিলেন চেয়ারম্যান, প্রশ্ন করতেই মাইক্রোফোন কেড়ে নেওয়ার অভিযোগ সমবায়ের মাধ্যমে বদলে যেতে পারে মানুষের জীবনমান: কালীগঞ্জে রিজভী নীলফামারীর জলঢাকায় ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২ পদ্মা অয়েলের ১৭০ শতাংশ লভ্যাংশ, লাভেলো ও ট্রাস্ট ইসলামী লাইফেরও ঘোষণা সাংবাদিককে হুমকি ও জাতীয় সংগীত নিয়ে আপত্তিকর বক্তব্য, পরীমনিকে আইনি নোটিশ ৩১৫ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ, ড্রয়ের পথে সিলেট টেস্ট ‘আঘাত করলে আরও কঠোর জবাব দেব’, যুক্তরাষ্ট্রকে ইরানের হুঁশিয়ারি ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি, আহ্বায়ক রাজ ও সদস্য সচিব মিলন ইউরোপের স্বপ্নে জমি-সম্পদ বিক্রি, মৃত্যুর মুখ থেকে বেঁচে এখন কারাগারে ৬৫ বাংলাদেশি শিক্ষক নিয়োগে নতুন নিয়ম, প্রিলিমিনারিতে ১০০ নম্বর ও নেগেটিভ মার্কিং

নীলফামারীর জলঢাকায় ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

নীলফামারী প্রতিনিধি / ১৬ টাইম:
আপডেট: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নে ট্রাক ও ব্যাটারিচালিত অটো-চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ললিত চন্দ্র রায় (৫৫) নামের এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

​রোববার (০৮ নভেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে জলঢাকা থানাধীন গোলনা ইউনিয়নের দিঘীরপাড় নামক স্থানে পাঁকা রাস্তার ওপর এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহত ললিত চন্দ্র রায় জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা ঝাউপাড়া ৭ নম্বর ওয়ার্ডের মৃত মটুরু চন্দ্র রায়ের ছেলে। আহতরা হলেন—ভ্যানচালক চান মিয়া (৪৫) ও মো. আজগার আলী (উভয়ের বাড়ি খারিজা গোলনা পূর্বপাড়া ৭ নম্বর ওয়ার্ড)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে জলঢাকা নবাবগঞ্জ বাজার থেকে যাত্রীবাহী একটি অটো-চার্জার ভ্যান গোলনার দিকে আসছিল। পথিমধ্যে জলঢাকা-ডিমলা সড়কের খারিজা গোলনা দিঘীরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ট ২৪-৪৪১৪) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভ্যানে থাকা তিনজন যাত্রী গুরুতর আহত হন।

​স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে রংপুর মেডিকেলে নেওয়ার পথে ললিত চন্দ্র রায় মারা যান।

​দুর্ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

​এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share this news as a Photo Card


আরো নিউজ

নীলফামারীর জলঢাকায় ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

08 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

নীলফামারীর জলঢাকায় ট্রাক-অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

08 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com