গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নানের কাছে সুনির্দিষ্ট তথ্য জানতে গেলে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন তিনি। সাংবাদিকদের সঙ্গে নিয়মিত ওঠাবসা রয়েছে বলেও দাবি করেন। একপর্যায়ে নিজের সাংবাদিকতার অতীত তুলে ধরে বলেন, ১৯৮১ সাল থেকে সাংবাদিকতা করে আজ এ পর্যায়ে এসেছেন।
তবে তার বক্তব্যের বিষয়ে প্রশ্ন করা হলে কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হননি তিনি। উল্টো ক্যামেরা বন্ধ রাখার নির্দেশ দেন। একপর্যায়ে মেজাজ নিয়ন্ত্রণ করতে না পেরে সাংবাদিকের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন বলে অভিযোগ ওঠে। এ সময় নিজের ক্ষমতা ও পদমর্যাদা নিয়েও বিভিন্ন মন্তব্য করেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব)