• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুষ্টিয়ায় বাড়ির সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত স্কুলছাত্র ঢাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেপ্তার ১৫ জুলাই আন্দোলনের দাবি সরকার পূরণ করেছিল: ট্রাইব্যুনালে পলকের আইনজীবী হাদিকে স্মরণ করে কাঁদলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, কাঁদলেন মাঠে বসা যুবকও পাকিস্তানে নিজ বাড়িতে টিভি উপস্থাপিকার গুলিবিদ্ধ মরদেহ, স্বামী আটক কাতারে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ২৮৬ টাকা কম হলেও সরকারি গ্যাস নিতে অনীহা, নেপথ্যে ক্রসফিলিং বিতর্ক জয়ের চোটে চার বছর পর টেস্ট দলে ফিরলেন নাঈম শেখ টঙ্গীতে ৯ বছরের মাদরাসাছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেপ্তার ডিজিটাল বা ইলেকট্রিক তাসবিহ দিয়ে জিকির করা কি বিদআত?

জুলাই আন্দোলনের দাবি সরকার পূরণ করেছিল: ট্রাইব্যুনালে পলকের আইনজীবী

প্রবাস পোস্ট ডেস্ক / ১৫ টাইম:
আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

২০২৪ সালের জুলাই-আগস্ট গণ–অভ্যুত্থানে আন্দোলনকারীদের দাবি সরকার পূরণ করেছিল বলে দাবি করেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আইনজীবী লিটন আহমেদ।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের একক বেঞ্চে সাক্ষীকে জেরার সময় তিনি এ দাবি করেন।

জুলাই গণ–অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ রাষ্ট্রপক্ষের ১১তম সাক্ষীকে দ্বিতীয় দিনের মতো জেরা করা হয়। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও আসামি। গত ১৯ অক্টোবর তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তৎকালীন এই সমন্বয়ক। নিরাপত্তার স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

জেরার একপর্যায়ে সাক্ষীর কাছে পড়াশোনা শেষে ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চান পলকের আইনজীবী লিটন আহমেদ। জবাবে সাক্ষী জানান, পড়াশোনা শেষ করে কী করবেন, তা নিয়ে এখনও পরিকল্পনা করেননি।

আসামিপক্ষের আইনজীবীর আরেক প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, কোটা ব্যবস্থা কখন শুরু হয়েছে বলতে পারবেন না। তবে ২০১৮ সালে সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণির নিয়োগে কোটাপ্রথা বাতিল হয়েছিল। ২০২৪ সালের ৫ জুন ওই বাতিলের আদেশ বেআইনি ঘোষণা করে কোটাপ্রথা পুনর্বহাল করেন হাইকোর্ট। এ আদেশের বিরুদ্ধে কেউ আপিল করেছিলেন কি না, মনে নেই। ২১ জুলাই আপিল বিভাগের রায়ে কত শতাংশ কোটা বহাল রাখা হয়েছিল, তা বলতে পারবো না। তবে ওই সময় আন্দোলন চলমান ছিল।

আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের সঙ্গে শান্তি আলোচনায় বসতে সরকার বারবার আহ্বান জানিয়েছিল কি না, এমন প্রশ্নে মনে নেই বলে জানান সাক্ষী। এ সময় আইনজীবী লিটন আহমেদ দাবি করেন, আন্দোলন চলাকালে সরকার আন্দোলনকারীদের দাবি পূরণ করেছিল। এরপরও তারা আন্দোলন চালিয়ে গেছেন।

জবাবে সাক্ষী-এ বক্তব্য অস্বীকার করেন। তিনি জানান, কোটা সংস্কারের পাশাপাশি আন্দোলনকারীদের ওপর হামলা, আহত-নিহত হওয়া এবং নারীদের ওপর সহিংসতার প্রতিবাদেও তারা আন্দোলনে যোগ দিয়েছিলেন। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। আন্দোলনের সময়ও ছিলেন না।

কীভাবে আন্দোলনের সমন্বয় করা হতো, সে বিষয়ে সাক্ষী বলেন, ইন্টারনেট সচল থাকা সাপেক্ষে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম ব্যবহার করতাম আমরা। তবে ইমো, জুম, স্কাইপ ও ইয়োলা ব্যবহার করিনি। আন্দোলনে অংশগ্রহণকারীর সংখ্যা বাড়ানোর জন্য সমন্বয়কদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো যোগাযোগ ছিল না। আন্দোলনকারীরা স্বেচ্ছায় অংশ নিয়েছিলেন।

Share this news as a Photo Card


আরো নিউজ

জুলাই আন্দোলনের দাবি সরকার পূরণ করেছিল: ট্রাইব্যুনালে পলকের আইনজীবী

09 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

জুলাই আন্দোলনের দাবি সরকার পূরণ করেছিল: ট্রাইব্যুনালে পলকের আইনজীবী

09 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com