• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কুষ্টিয়ায় বাড়ির সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত, অভিযুক্ত স্কুলছাত্র ঢাকায় ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে হামলা, গ্রেপ্তার ১৫ জুলাই আন্দোলনের দাবি সরকার পূরণ করেছিল: ট্রাইব্যুনালে পলকের আইনজীবী হাদিকে স্মরণ করে কাঁদলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, কাঁদলেন মাঠে বসা যুবকও পাকিস্তানে নিজ বাড়িতে টিভি উপস্থাপিকার গুলিবিদ্ধ মরদেহ, স্বামী আটক কাতারে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ২৮৬ টাকা কম হলেও সরকারি গ্যাস নিতে অনীহা, নেপথ্যে ক্রসফিলিং বিতর্ক জয়ের চোটে চার বছর পর টেস্ট দলে ফিরলেন নাঈম শেখ টঙ্গীতে ৯ বছরের মাদরাসাছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা, শিক্ষক গ্রেপ্তার ডিজিটাল বা ইলেকট্রিক তাসবিহ দিয়ে জিকির করা কি বিদআত?

হাদিকে স্মরণ করে কাঁদলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, কাঁদলেন মাঠে বসা যুবকও

প্রবাস পোস্ট ডেস্ক / ১১ টাইম:
আপডেট: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে ইনকিলাব মঞ্চের আয়োজনে ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শরীফ ওসমান হাদিকে স্মরণ করে কেঁদে ফেলেন সংগঠনটির আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবের। এ সময় মঞ্চের সামনে মাঠে বসে থাকা এক যুবককেও কাঁদতে দেখা যায়।

রোববার (৮ নভেম্বর) রাতে নগরের চকবাজার থানার প্যারেড ময়দানে আয়োজিত অনুষ্ঠানে এ দৃশ্য দেখা যায়। পরে জাবের ও ওই যুবকের কান্নার দৃশ্যসংবলিত ২ মিনিট ২১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে ওসমান হাদিকে স্মরণ করে বক্তব্য দিচ্ছেন আব্দুল্লাহ আল জাবের। একপর্যায়ে তিনি কেঁদে ফেলেন। এ সময় মঞ্চের সামনে মাঠে বসে থাকা এক যুবকও কান্নায় ভেঙে পড়েন। তাকে বারবার বলতে শোনা যায়, ‘আমার ভাই মরে গেল আল্লাহ! আমাদের জন্যই রেখে দিল না কেন? তারে কেন নিয়ে গেল আল্লাহ?’

জাবের বলেন, আমি শুধুমাত্র বারবার বলছিলাম, দেখেন হাদি ভাই, আপনি তো শুধু জাবেরকে নিয়ে এই লড়াইটা শুরু করেছিলেন। আজকে এখানে হাজার হাজার মানুষ আপনার ইনকিলাবের লড়াইয়ের হাল ধরে বসে আছে।

তিনি আরও বলেন, আমরা আমাদের শাহাদাতের আগ পর্যন্ত শহীদ ওসমানের জন্য লড়াই করে যাব। যেই কারণে শহীদ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে, ওই দিল্লির মসনদ ঘুরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা থামব না।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, আমরা কাঁদব, আমরা হাসব, আমরা লড়াই করব; কিন্তু এই রাজপথ, এই জমিন ছাড়ব না। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য ওসমান হাদির অসমাপ্ত লড়াই এগিয়ে নেওয়ারও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পী ও সাংস্কৃতিক সংগঠন আঞ্চলিক গান পরিবেশন করে। সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে এবং আঞ্চলিক সংস্কৃতি ও সংগীত নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। এতে উপস্থিত ছিলেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অভিনেতা আসাদুজ্জামান আসাদ এবং ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমাসহ অনেকে।

Share this news as a Photo Card


আরো নিউজ

হাদিকে স্মরণ করে কাঁদলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, কাঁদলেন মাঠে বসা যুবকও

09 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com

হাদিকে স্মরণ করে কাঁদলেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, কাঁদলেন মাঠে বসা যুবকও

09 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.probashpost.com