‘জুলাই জঙ্গি’ বলে ঢাবি ছাত্রশক্তির সভাপতির ওপর গুপ্ত হামলার অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর গুপ্ত হামলা চালানো হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) মৌলভীবাজারে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট সূত্রমতে, হামলাকারীরা হাসিব আল ইসলামকে, ‘জুলাই জঙ্গি’ বলে চাপাতি হামলা চালায়।এদিকে, এ হামলার এক ভিডিও ‘সুশান্ত দাস গুপ্ত’ নামের এক আওয়ামী লীগ নেতার ফেসবুকে পোস্ট করা হয়।